বাংলাদেশ, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
১১ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
২৫ এপ্রিল ২০২৪, ৭:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাঁচ‌তে চায় মেধাবী শিক্ষার্থী মঞ্জুরুল, খরচ মেটা‌তে হিম‌সিম খা‌চ্ছে প‌রিবার

কয়রা (খু‌লনা) প্রতি‌নি‌ধি: মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী মোঃ মঞ্জুরুল আলম বাদশা। অর্থের অভাবে চিকিৎসা খরচ মেটা‌তে হিম‌সিম খা‌চ্ছে তার প‌রিবার। মঞ্জুরুল আলম বাদশা বর্তমা‌নে ভার‌তে চিকিৎসাধীন রয়েছে। এর আগে দে‌শের ক‌য়েক‌টি হাসপাতা‌লে চি‌কিৎসা করা‌তে গিয়ে ই‌তোম‌ধ্যে নিঃস্ব হ‌য়ে‌ পড়েছে তার প‌রিবার।

মঞ্জুরুল আলম খুলনার সরকা‌রি আযম খান কমার্স ক‌লে‌জে হিসাব বিজ্ঞা‌নে বিষয়ে স্নাতক শ্রেণীতে অধ্যয়নরত। তার পিতা একজন দিনমজুর। তি‌নি কয়রার বাগালী ইউ‌নিয়‌নের বায়লারহারা‌নিয়া গ্রা‌মের সুজাউ‌দ্দিন সানার বড় ছে‌লে। ছোটবেলা থেকে বাদশা লেখাপড়ায় বেশ ভালো ছিল। তার স্বপ্ন লেখাপড়া শেষ করে মানুষের মতো মানুষ হবে। কিন্তু সেই স্বপ্ন ধুলিসাৎ হতে চলেছে। মরণব্যাধি ক্যান্সারে ধুকছে তার জীবন।

প‌রিবার সূ‌ত্রে জানা যায়, তিন মাস পূ‌র্বে হঠাৎ অসুস্থতা দেখা দি‌লে বাদশা‌কে কয়রা উপজেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে যাওয়া হয়। সেখান থে‌কে খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতাল ও প‌রে বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে চি‌কিৎসা নেন তিনি। তিন মাস চি‌কিৎসা খরচ মেটা‌তে গিয়েই নিঃস্ব হয়ে পড়েছে তার প‌রিবার।বর্তমা‌নে ভার‌তের ভ‌্যা‌লো‌রে চি‌কিৎসা নিতে গে‌লেও টাকার অভা‌বে ব্যাহত হ‌চ্ছে। সেখা‌নকার একটি হাসপাতা‌লে ভ‌র্তি হ‌য়ে চি‌কিৎসা নি‌তে দশ লক্ষা‌ধিক টাকা ব‌্যয় হ‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছে হাসপাতাল কর্তৃপক্ষ। খরচ জোগাড় করতে না পেরে সর্বস্তরের মানুষের কা‌ছে চি‌কিৎসা সহায়তা চে‌য়েছে তার পরিবার।

চিকিৎসক জানিয়েছেন, বাদশা বন মেরু ক্যান্সারে আক্রান্ত হয়েছেন।

তার মা নাজমা খাতুন জা‌নান, বাদশার চিকিৎসায় ইতোমধ্যে প্রায় চার লাখ টাকা ব্যয় হয়েছে। এখনও ‌বেশ ক‌য়েক লাখ টাকার প্রয়োজন। তা‌দের পক্ষে এত টাকা সংগ্রহ করা সম্ভব হ‌চ্ছে না।

সমাজে সর্বস্ত‌রের মানু‌ষের কাছে সহায়তা ও দোয়ার অনু‌রোধ ক‌রেন তি‌নি।

স্থানীয় ইউ‌পি সদস্য মোঃ আলাউ‌দ্দিন সানা ব‌লেন, মঞ্জু‌রুল অত্যন্ত বিনয়ী ও ভালো ছেলে। হঠাৎ করে তার এমন রোগ ধরা পড়ল, যা সত্যিই দুঃখজনক। তার বাবা একজন দিনমজুর। কখনও বোট মাটির কাজ করেন, কখনও এলাকায় ঘের থে‌কে চিং‌ড়ি কি‌নে কাটায় বি‌ক্রি ক‌রে মোটামু‌টি সংসার খরচ মেটা‌তে পা‌রতো। ত‌বে ছে‌লের অসুস্থতায় এখন নিঃস্ব হ‌য়ে গে‌ছে। তার মা ছে‌লের চিন্তায় এখন পাগল প্রায়। তার চি‌কিৎসায় সমাজের বিত্তবানদের এ‌গি‌য়ে আসার আহবান জানি‌য়ে‌ছেন তি‌নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপকূলে আলো ছাড়াচ্ছে সরমা রানীর ‘নিরাপদ কৃষি’

১

শ্যামনগরে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনব্যাপী প্রচারাভিযান শুরু

২

শার্শায় ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ

৩

সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকরকরণে অ্যাডভোকেসি

৪

উপকূলীয় বন প্রতিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় কমিউনিটির অংশগ্রহণ বাড়ানোর আহ্বান

৫

সাতক্ষীরায় সেতুবন্ধনগড়ি নেটওয়ার্কের সভা

৬

খুলনা জেলা চ্যাম্পিয়ন কয়রা উপজেলা দলের খেলোয়াড়দের সংবর্ধনা

৭

আ.লীগকে বিলুপ্ত ও সামাজিক মাধ্যমে ব্লক চেয়ে রিট

৮

দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে পটগান

৯

এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ

১০

পোশাকশ্রমিকদের বেতন বাড়ল সর্বোচ্চ ৪৩ শতাংশ, নতুন কাঠামো জানালেন উপদেষ্টা

১১

নৈরাজ্যের প্রতিবাদে আলিপুর ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা

১২

ইনিংস ও ২১৯ রানে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ

১৩

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির

১৪

সাত জেলায় নতুন পুলিশ সুপার, একাধিক কর্মকর্তার রদবদল

১৫

কুষ্টিয়াকে ৭৮ রানে হারিয়ে সাতক্ষীরা অনূর্ধ্ব-১৮ দলের জয়

১৬

সাতক্ষীরায় ৩ সাংবাদিকের উপর মবের প্রতিবাদে মানববন্ধন

১৭

সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতীনের ভাইকে মৃত্যুদণ্ডের আদেশ

১৮

গোপালগঞ্জে থানায় আগুনের অভিযোগে অতিরিক্ত এসপি গ্রেপ্তার

১৯

৮ কোটি ভোট পেয়েও হেরে গেলেন মাহি

২০
error: Content is protected !!