বাংলাদেশ, বুধবার, ১৭ জুন ২০২৬
৩ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২৭ জুন ২০২৩, ১:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কবে বাংলাদেশে আসছেন জানিয়ে দিলেন মার্তিনেস

স্পোর্টস ডেস্ক: আগামী মাসে কলকাতা সফরে আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। এর আগেই তিনি পা রাখবেন বাংলাদেশে।
সোমবার নিজের অফিশিয়াল ফেসবুক আইডিতে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

পোস্টে মার্তিনেস বলেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, ভারতীয় উপমহাদেশে আমার সফর শুরু হবে ৩ জুলাই। বাংলাদেশ থেকেই এটার যাত্রা শুরু হবে, যেখানে আমি ফান্ডেড নেক্সট এবং নেক্সট ভেঞ্চারস-এর দলগুলির সাথে দেখা করার সুযোগ পাবো। আমাদের এই সাক্ষাৎ ভবিষ্যতের সমৃদ্ধ অভিজ্ঞতার সুর তৈরি করে দেবে। ’

মার্তিনেস আরো লিখেন, ‘বাংলাদেশ সফর শেষে আমি কলকাতায় যাব, শুরু হবে আমার আড়াই দিনের ভারত অভিযান। আমি এই রোমাঞ্চকর অভিযান নিয়ে খুবই আগ্রহ নিয়ে অপেক্ষা করছি এবং এই যাত্রায় যে বৈচিত্র্যময় অভিজ্ঞতা এবং শিক্ষা পাব, সেটা নেওয়ার প্রত্যাশায় আছি। ’

৩৬ বছরের খার ঘুচিয়ে গত বছর বিশ্বকাপ নিজেদের করে নেয় আর্জেন্টিনা। নিজেদের তৃতীয় এই শিরোপা জেতায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন মার্তিনেস। ফাইনালে তার দুর্দান্ত পারফরম্যান্সে বিশ্বকাপ জিতে আলবেসিলেস্তেরা। সেই গোলরক্ষকই আগামী ৩ জুলাই পা রাখবেন বাংলাদেশের মাটিতে।

কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তের উদ্যোগে কলকাতায় মার্তিনেসের আগমন ঘটবে। এর আগে বাংলাদেশি ভক্তদের কথা বিবেচনা করে তিনি এই দেশে আসবেন বলে জানিয়েছেন শতদ্রু।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে মাঠে নামবে রোনালদোর নেতৃত্বে পর্তুগাল, দেখে নিন সম্ভাব্য একাদশ

চট্টগ্রামে শিশু আয়াত হত্যা : আসামি আবিরের মৃত্যুদণ্ড

পুলিশের পর সাংবাদিক হয়ে ফিরছেন অপূর্ব

পাইকগাছায় লিডার্স’র উদ্যোগে লবণ সহিষ্ণু ধান বীজ বিতরণ

১৬ দিনে প্রবাসীরা পাঠালেন ২১ হাজার ২২৩ কোটি টাকা

ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

যুক্তরাষ্ট্রে ৬ হাজার প্রবাসীর কাছে এনআইডি পাঠাচ্ছে ইসি

জর্ডানে অবৈধ বাংলাদেশিদের শর্তসাপেক্ষে বৈধ হওয়ার সুযোগ

সাতক্ষীরায় ইয়ুথ এন্ডিং হাঙ্গার’র বৃক্ষরোপণ কর্মসূচি

দেবহাটায় হতদরিদ্র পরিবারের ক্ষমতায়ন ও জীবিকায়নে নগদ সহায়তা প্রদান

১০

হাম ও উপসর্গে মারা গেছে আরও ৪ শিশু

১১

১ম টি-২০’তে হারলো বাংলাদেশ

১২

কয়রা উপজেলা তরুণ দলের ভারপ্রাপ্ত সম্পাদক আলমগীর হোসেন আলম

১৩

তালায় জলবায়ু পরিবর্তন বিষয়ক ওরিয়েন্টেশন

১৪

মামলাজট নিরসনে লিগ্যাল এইডের ভূমিকা শীর্ষক সেমিনার

১৫

সাতক্ষীরায় মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়নে সংলাপ

১৬

সাতক্ষীরা জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১৭

Dialogue in Satkhira: ‘We don’t want to drown in water logging anymore, take action before water logging occurs’

১৮

No one should be left behind in green transition: Navid Safiullah

১৯

‘সবুজ রূপান্তরে কাউকে পিছিয়ে রাখা যাবে না’

২০