বাংলাদেশ, সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১৯ জুন ২০২৪, ১০:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছায় দোকানের টাকা চুরি, ক্রেতা গ্রেফতার

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা পৌরসদরের একটি দোকান থেকে টাকা চুরি করার সময় এক ব্যক্তিকে হাতে-নাতে আটক করেছেন দোকান মালিক। বুধবার বেলা ১টার দিকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

জানা গেছে, উপজেলার গদাইপুর ইউনিয়নের ঋষি পাড়ার কার্তিক দাশের ছেলে সুফল দাশ (৩২) তার স্ত্রীর জন্য ইমিটেশনের নেকলেস কেনার জন্য পৌরসদরের বাবু লেদার হাউস ও কসমেটিকসের দোকানে যায়। দোকানের মালিক তৌহিদুল ইসলাম বাবু ব্যাংকে টাকা জমা দেয়ার জন্য ৫০ হাজার টাকা টেবিলের উপর রেখে জমা বই লিখছিলেন। সুচতুর সুফল দাশ ওই সময় ইমিটেশনের নেকলেস দেখাতে বলে। এই সুযোগে সুফল টেবিলের উপর থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে সে একটি নেকলেস কিনে তড়িঘড়ি করে দেকান থেকে বেরিয়ে যায়। দোকান মালিক টাকা না পেয়ে সিসি টিভির ফুটেজ দেখে চোর সনাক্ত করে। সাথে সাথে দোকান মালিক ও তার লোকজন চোরের সন্ধানে বেরিয়ে পড়ে। অনেক খোঁজাখুজির এক পর্যায়ে তারা পৌর বাজার এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়। তবে বাকী টাকা উদ্ধার হয়নি। পরে দোকান মালিক থানা পুলিশকে জানালে তাৎক্ষণিক পাইকগাছা থানার উপ-পুলিশ পরিদর্শক হাসানুর রহমান তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল, প্রশাসক নিয়োগ

মধ্যকাটিয়ায় জনগুরুত্বপূর্ণ রাস্তা যেন নর্দমা, চরম ভোগান্তিতে এলাকাবাসী

জলবায়ু ন্যায়বিচার, অভিযোজন ও স্থিতিস্থাপকতা জোরদারে স্থানীয় গণমাধ্যমের ভূমিকা নিয়ে বৈঠক

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের

রক্তদান হোক সামাজিক ফ্যাশন || ‎তারিক ইসলাম

কেশবপুরে অজ্ঞান করে ৭ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

এবার নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি সেঁজুতিকে

হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

১০

স্থায়ী জামিন পেলেন আমির হামজা

১১

অতি দ্রুতই বেনজীরকে দেশে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৩

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৩৫

১৪

মরক্কোর হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি?

১৫

হোয়াইটওয়াশের ম্যাচে ২৭৪ রান বাংলাদেশের

১৬

সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার

১৭

সাংবাদিকদের উপর হামলা-মামলা-হুমকির প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন

১৮

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, দুটি কার্গোসহ ৫জন আটক

১৯

জলাবদ্ধতা মোকাবেলায় টিআরএম বইয়ের মোড়ক উন্মোচন

২০