বাংলাদেশ, সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৯ অক্টোবর ২০২৪, ১:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় খাল দখল করে অবৈধ স্থাপনা, জলাবদ্ধতায় ঘরবাড়ি ও ফসলের ক্ষতি

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় ছোট চাঁদখালি খাল দখল করে অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এতে খালের পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে।

ফলে সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। ফলে স্থানীয় লোকজনের বাড়িঘর ও ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। এ নিয়ে স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ ও এলাকাবাসী সূত্র জানা গেছে, উপজেলার আমাদী ইউনিয়নের নাকসা মৌজার ছোট চাঁদখালি খালের আনুমানিক ১০ শতক জায়গা অবৈধভাবে ভরাট করে পাকা স্থাপনা নির্মাণ করে বসবাস করছেন নাকশা গ্রামের জলিল মোড়ল ও আয়ুব আলী মোড়ল। স্থানীয়রা পাকা স্থাপনা নির্মাণের সময় বাধা দিলেও কাজ বন্ধ করেননি তারা। সে সময় প্রশাসনকে জানানো হলেও স্থানীয় এমপির বাঁধায় কোনো প্রতিকার পাওয়া যায়নি। গবাদি পশু চলাচলের জন্য ৪০ দিনের কর্মসূচি দিয়ে খালের পাশদিয়ে নাকশা বিল অভিমুখে একটি রাস্তা তৈরি করে ইউনিয়ন পরিষদ। বর্তমানে সেই রাস্তাটিও দখল করে নিয়েছেন তারা। ফলে গবাদিপশু নিয়ে বিলে যাতায়াতে সমস্যা হচ্ছে স্থানীয়দের। জলিল মোড়ল ও আয়ুব আলী মোড়লসহ ১৮ জন ব্যক্তি অবৈধভাবে খালটি দখল করে মাছ চাষ করেন বলে অভিযোগ এলাকাবাসীর।

স্থানীয় বাসিন্দা নাজমুল ইসলাম জানান, ছোট চাঁদখালি খাল দিয়ে মসজিদকুড় বিল, নাকসা বিলসহ ৫টি বিলের পানি নামে। পানি সরানোর মূল গেটের পাশে অবৈধভাবে ভরাট করে ঘরবাড়ি তৈরী করে দীর্ঘদিন ধরে বসবাস করায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা দেখা দেয়।

উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস বলেন, ছোট চাঁদখালি খাল নিয়ে এলাকাবাসী অভিযোগ দিয়েছেন। সহকারী কমিশনার ভূমিকে তদন্ত পূর্বক অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশনা দিয়েছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোন কোন বিষয়ে একমত যুক্তরাষ্ট্র-ইরান, কী ঘটবে এখন?

হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

মাগুরার জেলা প্রশাসক গুরুতর অসুস্থ, হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

জেলেখালী ভাই ভাই সংঘের উদ্যোগে ফুটবল বিতরণ

পাইকগাছায় হাসান কিং হত্যা মামলায় সাবেক ছাত্রনেতা রিমান্ডে

পাইকগাছার বেতাঙ্গী নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শ্যামনগরে কুলতলি হাটের বর্ষপূর্তি উদযাপন

দেবহাটায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

যশোরে ইমাম সম্মেলন: ৩ জন শ্রেষ্ঠ নির্বাচিত

সাতক্ষীরার তরুণেরা পেল ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ

১০

শ্যামনগরে উপকূল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প ঘিরে চলা বিতর্কে নতুন মোড়!

১১

শার্শায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফতার

১২

তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ‎

১৩

সাতক্ষীরায় ২৪টি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১৪

দেবহাটায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন

১৫

টিআরএম বাস্তবায়নে যুব ক্যাম্পেইন

১৬

কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড

১৭

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

১৮

শ্যামনগরে ১৩১৯ বোতল ফেনসিডিল জব্দ

১৯

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত ১২

২০