বাংলাদেশ, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৪ জুলাই ২০২৩, ১০:৪৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মেসির পথেই হাঁটছেন রামোস

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসির পথ ধরে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) নাম লেখাতে পারেন স্পেন ও রিয়াল মাদ্রিদের সাবেক অধিনায়ক সার্জিও রামোস। স্পেনের পত্রিকা স্পোর্তের খবর, এরই মধ্যে এমএলএসের ক্লাব ইন্টার মায়ামি পিএসজির সাবেক ডিফেন্ডারের সঙ্গে আলোচনা শুরু করেছে এবং তিনি মেসির ক্লাবে নাম লেখানো থেকে এক পা দূরে আছেন।

সদ্য শেষ হওয়া মৌসুম শেষে মুক্ত খেলোয়াড় হয়ে যাওয়া মেসি পিএসজি থেকে ইন্টার মায়ামিতে যাবেন বলে ঘোষণা দেন গত মাসে। এরপর বার্সেলোনায় মুক্ত খেলোয়াড় হয়ে যাওয়া তার সাবেক সতীর্থ সার্জিও বুসকেতসও নাম লেখান ইন্টার মায়ামিতে। গুঞ্জন আছে বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়া জর্দি আলবার সঙ্গেও যোগাযোগ করেছে এমএলএসের ক্লাবটি।

স্পেনের হয়ে ২০১০ বিশ্বকাপ জেতা রামোস রিয়াল মাদ্রিদে খেলার সময় মেসি, বুসকেতস ও আলবা ছিলেন তার তুমুল প্রতিদ্বন্দ্বী। কিন্তু লা লিগার প্রতিপক্ষ বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড মেসির সঙ্গে পিএসজিতে দুই মৌসুম খেলেছেন রামোস। এখন হয়তো রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সাবেক তিন খেলোয়াড়ের সঙ্গে এমএলএসের ক্লাব ইন্টার মায়ামিতে খেলবেন তিনি।

ফ্রান্সের বিভিন্ন সংবাদমাধ্যম খবর দিয়েছিল, রামোস পিএসজিতেই থাকতে চেয়েছিলেন। কিন্তু ৩৭ বছর বয়সী ডিফেন্ডারের সঙ্গে চুক্তি নবায়ন করেনি প্যারিসের ক্লাব। এরপর গুঞ্জন ছিল রামোস শৈশবের ক্লাব সেভিয়ায় ফিরতে পারেন অথবা সাবেক রিয়াল সতীর্থ ক্রিস্টিয়ানোকে রোনালদোকে অনুসরণ করে যেতে পারেন সৌদি আরবের ক্লাবে। কিন্তু শেষ পর্যন্ত হয়তো তার ঠিকানা হচ্ছে ইন্টার মায়ামি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

২

এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

৩

আশাশুনিতে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

৪

পাইকগাছা প্রেসক্লাবে জরুরী সভা

৫

কবিতা || আমার ছেলে || আলেয়া মান্নান

৬

চমক রেখে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

৭

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহবানে মহিলা পরিষদের মানববন্ধন

৮

হাম উপসর্গে আটজনের মৃত্যু, নতুন রোগী ১০৮৬

৯

‘প্রবল ঘোর’-এ কুসুম শিকদার

১০

যুব উন্নয়নে নিয়োগের প্রশ্ন ফাঁস, স্থগিত পরীক্ষা ১৬ অক্টোবর

১১

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় আটক ৪

১২

দিল্লিতে আম আদমি পার্টির কেজরিওয়াল আটক

১৩

দিল্লিতে মমতা আটক

১৪

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

১৫

সাতক্ষীরায় জানালা ভে‌ঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি

১৬

সাতক্ষীরায় জাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, আসা‌মি‌দের গ্রেপ্তা‌রে আলটিমেটাম

১৭

সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

১৮

ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ

১৯

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

২০