বাংলাদেশ, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
৬ জুলাই ২০২৩, ৪:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জলবায়ুর ৩০ ঝুঁকিপূর্ণ দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম: জাতিসংঘ

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ৩০টি দুর্যোগ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন ম্যামি মিজুটরি। তিনি বলেন, সারাবিশ্বের দুর্যোগ ঝুঁকিতে থাকা ৩০টি দেশকে নির্বাচিত করে তাদের আগাম বার্তা কীভাবে পাওয়া যায় সে ধরনের প্রকল্পের জন্য নির্দেশনা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব। এ তালিকায় বাংলাদেশ অন্যতম।

বৃহস্পতিবার (৬ জুলাই) পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের কার্যালয়ে সাক্ষাৎ করতে আসেন ম্যামি মিজুটরি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বিভিন্ন দুর্যোগ কীভাবে প্রশমন করা সে বিষয়ে দায়িত্বপ্রাপ্ত তিনি। এর আগে ১৯৯২ সালে বাংলাদেশে আসেন জাতিসংঘের এ শীর্ষ কর্মকর্তা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ম্যামি মিজুটরি বলেন, আমি বাংলাদেশে এসেছি দেখতে, তারা দুর্যোগ মোকাবিলায় কতটুকু সক্ষম। বিশেষ করে সাইক্লোন কীভাবে মোকাবিলা করে তারা। কারণ জলবায়ু পরিবর্তন হচ্ছে প্রতিনিয়ত। ১৯৭০ সাল থেকে বাংলাদেশ এসব দুর্যোগ মোকাবিলা করে মৃত্যুহার কমিয়েছে। বিশ্বের জন্য এটি বড় উদাহরণ। আমরা এ দেশকে দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়াতে আরও সহযোগিতা করতে আগ্রহী। কিন্তু দুর্ভাগ্যক্রমে জলবায়ু পরিবর্তন দিনে দিনে ঝুঁকির পর্যায়ে যাচ্ছে। বাংলাদেশের মতো দেশগুলোকে এসব মোকাবিলা করতে হচ্ছে।

তিনি বলেন, আমি এখানে এসেছি কীভাবে জলবায়ু সংকট মোকাবিলা করা যায় সেটি দেখার জন্য। আগাম বার্তা কীভাবে দেওয়া যায় তা নিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের নির্দেশনা আছে। সারাবিশ্বের দুর্যোগ ঝুঁকিতে থাকা ৩০টি দেশকে নির্বাচিত করে তাদের আগাম বার্তা কীভাবে পাওয়া যায় সে ধরনের প্রকল্পের জন্য নির্দেশনা দিয়েছেন তিনি। এ তালিকায় বাংলাদেশ অন্যতম। বাংলাদেশে কিছু পদ্ধতি ব্যবহার করা হয়, কিন্তু সেগুলো পুরোনো। সেজন্য নতুন পদ্ধতি ব্যবহারে তাদের কীভাবে সহায়তা করা যায় তা নিয়ে আলোচনা করতে এসেছি।

জাতিসংঘের এ কর্মকর্তা বলেন, বাংলাদেশের অনেক প্রকল্পেই জাতিসংঘ সহায়তা করে আসছে। দুর্যোগপ্রবণ এলাকায় মানুষদের সহায়তার জন্য কাজ করছে জাতিসংঘ, বিশেষ করে এসব এলাকায় নারীর ক্ষমতায়নে কাজ করছি। এ দেশে প্রতি বছরই বন্যায় প্লাবিত হয়। সরকার বন্যা মোকাবিলায় বেশকিছু প্রকল্প নিয়েছে বলে জেনেছি। দারিদ্র্য ঝুঁকিপূর্ণ দেশগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে জাতিসংঘ।

এসময় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, জাতিসংঘ বহুজাতিক সংস্থা হিসেবে আমাদের নানা ধরনের সহায়তা করে থাকে। আমাদের দেশে ঝড়, ভূমিকম্প ও আবহাওয়া সম্পর্কিত দুর্যোগ আসার আগে এর আগামবার্তা নিয়ে কীভাবে প্রশমন করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। তারা বলেছে, এক্ষেত্রে আমাদের প্রস্তুতি খুবই ভালো। ৩০টি দেশকে তারা আগামবার্তার প্রকল্পের জন্য বেছে নিয়েছেন। এ পদ্ধতিকে কীভাবে আরও শক্তিশালী করা যায় তা নিয়ে আলোচনা করেছেন তিনি।

মন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বা মানবসৃষ্ট যে কোনো ঝুঁকি মোকাবিলায় তারা সহায়তা করবে। আমাদের সক্ষমতা বাড়ানো ছাড়া আর কোনো উপায় নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাতাখালি ফাউন্ডেশনের উদ্যোগে মৃত ব্যক্তির দাফন ও গোসলের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ

দেবহাটায় কেমিক্যাল দিয়ে পাকানো ৪৮ ক্যারেট আম বিনষ্ট

ভ্যান চুরি করতে গিয়ে হাতেনাতে দুই যুবক আটক

শ্যামনগরে ৭৭টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ

দেবহাটায় দক্ষতা বৃদ্ধির তিন মাসব্যাপী প্রশিক্ষণ শুরু

মানহানির প্রতিবাদে বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের সংবাদ সম্মেলন

কবে দেশে ফিরছেন জানালেন সাকিব

খোলা ভোজ্য তেল স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ

আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা, সম্পাদক তরিকুল

১০

আশাশুনিতে নদী ভাঙনের ভয়াবহতা স্বচক্ষে দেখলেন পাউবোর নির্বাহী প্রকৌশলী তাজকিয়া

১১

৯ মে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি

১২

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, পুরস্কার পেল যেসব নম্বর

১৩

আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু!

১৪

‘৭১-এর ভুল স্বীকারে বাধা কোথায়?’ জামায়াতকে গয়েশ্বর

১৫

কালিগঞ্জে পানি নিষ্কাশনের পথ বন্ধের অভিযোগ, জলাবদ্ধতা

১৬

নতুন কর্মসূচি ঘোষণা দিল বিএনপি

১৭

প্রথমবার ঢাকায় একসঙ্গে নারী ডিসি ও এসপি নিয়োগ

১৮

দেশের কোথায় কখন কালবৈশাখী তাণ্ডব চালাবে, জানালেন আবহাওয়াবিদ

১৯

পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ইরানের জাতীয় সম্পদ: মোজতবা খামেনি

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705