বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
২১ এপ্রিল ২০২৩, ১২:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঈদ উপলক্ষে সুদানে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: সুদানে সেনাবাহিনীর সঙ্গে লড়াইরত আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) অস্ত্রবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে।

আরএসএফ এক বিবৃতি জানায়, তারা রাজধানী খার্তুমে সেনাবাহিনীর সঙ্গে শিগগির যুদ্ধবিরতি শুরু করবে।

বলা হয়, ঈদের জন্য আরএসএফ ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি পালন করবে। এটি স্থানীয় সময় শুক্রবার সকাল ৬টায় কার্যকর হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, পবিত্র ঈদুল ফিতরে নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য এবং তাদের পরিবারকে শুভেচ্ছা জানানোর সুযোগ দেওয়ার জন্য মানবিক করিডোর উন্মুক্ত করা হয়েছে।

সুদানে সেনাবাহিনীর সঙ্গে আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সের লড়াইয়ে এখন পর্যন্ত ৩৫০-এরও বেশি মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে তিন হাজারেরও বেশি। রাজধানী খার্তুম ছেড়ে পালাচ্ছে হাজার হাজার বাসিন্দা। একইসঙ্গে অনেক দেশ সুদান থেকে তাদের নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি শুরু করেছে।

গেল শনিবার সকাল থেকে সুদানের রাজধানীতে দুই পক্ষের মধ্যে সংঘাত শুরু হয়। চলমান এই সংঘাতের কারণে জনজীবনে সংকট নেমে এসেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) জানিয়েছে, সরবরাহ সংকটের কারণে সারা দেশের সাতটিরও বেশি অঙ্গরাজ্যে সমস্যা তৈরি হয়েছে।

সুদানে ডব্লিউএইচওর প্রতিনিধি ডা. নিমা সায়েদ আবিদ বলেন, ‘এখন বেশির ভাগ হাসপাতাল থেকে ওষুধের সরবরাহ, রক্ত, অক্সিজেন ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সরঞ্জামের সংকটের খবর পাওয়া যাচ্ছে। ’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিঠাপানি সংকটে উপকূলের ভবিষ্যৎ: সমাধানের খোঁজে কর্মশালা

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরই সাক্ষীকে হুমকি যুবদল নেতার

কয়রায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে মধু আহরণ, ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক আরো গভীর হবে: দীনেশ ত্রিবেদী

ভোমরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

কেশবপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী: তরুণদের মেধা বিকাশে জোর

বড় বিভ্রাটের কবলে ফেসবুক

খুলনায় বাড়ির পাশে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

১০

অবাস্তব ভিত্তির গতানুগতিক বাজেট: সিপিডি

১১

মেধা ও উদ্ভাবনে খুদে বিজ্ঞানীদের চমক: সাতক্ষীরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী

১২

তালায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন

১৩

সম্পদ-বিবরণী প্রকাশ না করলে মিলবে না পে-স্কেল শর্ত চায় টিআইবি

১৪

সমুচা কিনতে না পারা সেই বস্তির ছেলেটি এখন ২০ হাজার কোটির মালিক

১৫

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

১৬

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

১৭

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

১৮

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

১৯

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

২০