বাংলাদেশ, বুধবার, ১৭ জুন ২০২৬
৩ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২১ অক্টোবর ২০২৪, ৩:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কমিশন গঠন না হলে আন্দোলন চালিয়ে যাবেন ৭ কলেজ শিক্ষার্থীরা

ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে একটি কমিশন গঠনের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। কমিশন গঠনের আশ্বাস না পেলে তারা রাজপথ ছাড়বেন না বলে জানিয়েছেন।

সোমবার (২১ অক্টোবর) দুপুরে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্দোলনের মুখপাত্ররা এ কথা জানান। এর আগে দুপুর ১২ টার দিকে তারা সায়েন্সল্যাব ও নীলক্ষেত মোড় অবরোধ করেন।

সংবাদ সম্মেলন থেকে তারা ৩ দফা দাবি জানান। এসব দাবির মধ্যে রয়েছে, অনতিবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করতে একটি কমিশন গঠন করতে হবে এবং ৩০ দিনের মধ্যে কমিশনকে অংশীজনদের সঙ্গে আলোচনা করে প্রতিবেদন দিতে হবে। এ ছাড়া স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাত কলেজের নির্বিঘ্ন শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার ব্যবস্থা থাকবে।

আন্দোলনের মুখপাত্র ও ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সভা-সেমিনার করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ও অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছি। কিন্তু কোনো পাত্তা না পাওয়ায় রাজপথে নেমেছি।

তিনি বলেন, বাংলাদেশে উচ্চশিক্ষার সূতিকাগার সাত কলেজ। কিন্তু কোনো দলীয় সরকার সাত কলেজ নিয়ে ভাবেনি। সাত কলেজ নিয়ে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে আমাদের একটি স্বতন্ত্র পরিচয় প্রতিষ্ঠা করতে হবে।

সংবাদ সম্মেলনে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী সাবরিনা সুলতানা, বেগম বদরুন্নেসা সরকারি কলেজের ইসরাত আনজুম, কবি নজরুল কলেজের জাকারিয়া বারি ও তিতুমীর কলেজের রাকিবুল হাসান বক্তব্য দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নানা বৈষম্যের অভিযোগ তুলে দীর্ঘদিন ধরেই পৃথক হওয়ার দাবি জানিয়ে আসছেন সাত কলেজের একদল শিক্ষার্থী। হাসিনা সরকারের পতনের পর আবারও সেই দাবি উঠেছে। এবার তারা সাত কলেজ নিয়ে একটি স্বতন্ত্র প্ল্যাটফর্ম তৈরির দাবি জানাচ্ছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে মাঠে নামবে রোনালদোর নেতৃত্বে পর্তুগাল, দেখে নিন সম্ভাব্য একাদশ

চট্টগ্রামে শিশু আয়াত হত্যা : আসামি আবিরের মৃত্যুদণ্ড

পুলিশের পর সাংবাদিক হয়ে ফিরছেন অপূর্ব

পাইকগাছায় লিডার্স’র উদ্যোগে লবণ সহিষ্ণু ধান বীজ বিতরণ

১৬ দিনে প্রবাসীরা পাঠালেন ২১ হাজার ২২৩ কোটি টাকা

ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

যুক্তরাষ্ট্রে ৬ হাজার প্রবাসীর কাছে এনআইডি পাঠাচ্ছে ইসি

জর্ডানে অবৈধ বাংলাদেশিদের শর্তসাপেক্ষে বৈধ হওয়ার সুযোগ

সাতক্ষীরায় ইয়ুথ এন্ডিং হাঙ্গার’র বৃক্ষরোপণ কর্মসূচি

দেবহাটায় হতদরিদ্র পরিবারের ক্ষমতায়ন ও জীবিকায়নে নগদ সহায়তা প্রদান

১০

হাম ও উপসর্গে মারা গেছে আরও ৪ শিশু

১১

১ম টি-২০’তে হারলো বাংলাদেশ

১২

কয়রা উপজেলা তরুণ দলের ভারপ্রাপ্ত সম্পাদক আলমগীর হোসেন আলম

১৩

তালায় জলবায়ু পরিবর্তন বিষয়ক ওরিয়েন্টেশন

১৪

মামলাজট নিরসনে লিগ্যাল এইডের ভূমিকা শীর্ষক সেমিনার

১৫

সাতক্ষীরায় মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়নে সংলাপ

১৬

সাতক্ষীরা জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১৭

Dialogue in Satkhira: ‘We don’t want to drown in water logging anymore, take action before water logging occurs’

১৮

No one should be left behind in green transition: Navid Safiullah

১৯

‘সবুজ রূপান্তরে কাউকে পিছিয়ে রাখা যাবে না’

২০