বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১০ ডিসেম্বর ২০২৪, ৭:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে কৃষক নেতৃত্বে ধানজাত গবেষণার মাঠ দিবস

উপকূলীয় প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে কৃষক নেতৃত্বে ধানজাত গবেষণার মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) উপজেলার ধুমঘাট গ্রামে গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও ধুমঘাট শাপলা নারী উন্নয়ন সংগঠনের যৌথ উদ্যোগে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

মাঠ দিবসে ধুমঘাট শাপলা কৃষি নারী সংগঠনের সভানেত্রী জাতীয় কৃষিপদক প্রাপ্ত কৃষাণী অল্পনা রানী মিস্ত্রীর সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিডিও’র নির্বাহী পরিচালক গাজী আল ইমরান, বারসিক ব্যবস্থাপনা কমিটির সদস্য রনজিৎ বর্মন ও বারসিকের সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার।

অনুষ্ঠানের শুরুতে অংশগ্রহণকারীরা ধুমঘাট গ্রামের কৃষক গংগারাম মিস্ত্রির তত্ত্বাবধানে ৩৩ শতাংশ জমিতে চাষ করা ১৬২টি স্থানীয় ধান জাতের প্লট পরিদর্শন করে বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এলাকা উপযোগী ধানের জাত নির্বাচন করেন।

এসময় লবণাক্ততা ও জলাবদ্ধতা সহনশীল এবং পোকামাকড়ের আক্রমণ কম হবে, ধানের গাতুনী ঘন ও শিষের দৈর্ঘ্য লম্বা এবং সময়কাল বিবেচনা করে তালমুগুর, কুটে পাটনাই, চারুলতা, চিনিকানি, পাটনাই, কলমিলতা, দারশাইল, নাইদারশাইল, নারকেলমুচি ধান নির্বাচন ও এলাকার কৃষকদের চাহিদা অনুযায়ী সম্প্রসারণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আলোচনা পর্বের শুরুতে মাঠ দিবসের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন বারসিক এর কৃষিবিদ আবুল কালাম আজাদ।

এসময় বক্তারা বলেন, উপকূলীয় এলাকার কৃষকরা নানা প্রতিকূলতার মধ্যদিয়ে বিভিন্ন ফসল উৎপাদন করছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ধান। স্থানীয় জাতের ধান আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির ধারক বাহক। বারসিক ও স্থানীয় জনগোষ্ঠী সম্মিলিতভাবে এগুলো সংরক্ষণ করে যাচ্ছে। বক্তারা কৃষক থেকে কৃষক, গ্রাম থেকে গ্রাম, উপজেলা জেলায় ধানজাতগুলো সম্প্রসারণ করার আহবান জানান।

একই সময়ে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সারের ব্যবহার বৃদ্ধির আহবানও জানানো হয়।

সমগ্র অনুষ্টানটি যৌথভাবে সঞ্চালনা করেন বারসিকের কৃষিবিদ আবুল কালাম আজাদ ও সবুজ সংহতির আহবায়ক কুমুদ রঞ্জন গায়েন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১০

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১১

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১২

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

১৩

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

১৪

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

১৫

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

১৬

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

১৭

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

১৮

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

১৯

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

২০
error: Content is protected !!