বাংলাদেশ, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৮ জুলাই ২০২৩, ৬:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বেবিবাম্প নিয়েই ইন্দোনেশিয়ায় ঘুরে বেড়াচ্ছেন শুভশ্রী

বিনোদন ডেস্ক: সদ্যই ভক্তদের সঙ্গে সুখবর শেয়ার করেছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। চলতি বছরের ডিসেম্বর মাসে দ্বিতীয় সন্তানের মা হবেন তিনি। বর্তমানে চার মাসের অন্তঃসত্ত্বা এই অভিনেত্রী।

এরই মাঝে স্বামী রাজ ও ছেলে ইউভানকে সঙ্গে নিয়ে দেশ ছেড়ে ইন্দোনেশিয়ায় উড়াল দিয়েছেন শুভশ্রী। সেখানে সময়টা দারুণ উপভোগ করছেন অভিনেত্রী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা ছবিতে শ্রাবন্তীর দেখা মিলেছে খোলামেলা রূপেই। সেইসঙ্গে ভক্তদের চোখেও পড়েছে নায়িকার বেবিবাম্প। সকলেই তার পরিবারের নতুন সদস্যর আগমনের খবরে শুভকামনা জানিয়েছেন।

এর আগে বর্তমান শারীরিক অবস্থা জানিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমকে শুভশ্রী বলেন, ‘আমি একদম সুস্থ আছি। চিকিৎসকের পরামর্শ মতো কাজও করছি।’

দ্বিতীয়বার মা হওয়ার পর কী কাজ থেকে বিরতি নেবেন? এমন প্রশ্নের জবাবে নায়িকা বলেন—‘কাজের ব্যাপারে আমি খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নেই। যে অফার আসে, সেটাই গ্রহণ করি না, তার সঙ্গে প্রেগন্যান্সির যোগ নেই। আমার হাতে বেশ কিছু অফার রয়েছে, এসব কাজ পরের বছর শুরু হবে। আমার প্রসবের তারিখ ডিসেম্বরে। যতদিন সম্ভব হবে কাজ করব, তারপর বিরতি নেব। কারণ ডেলিভারির পর সুস্থ হতে শরীরকে সময় দিতে হবে।’

উল্লেখ্য, টলিউড পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিন প্রেমের পর ২০১৮ সালের ৬ মার্চ বাগদান সারেন এই অভিনেত্রী। ওই বছরেই মে মাসে বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেন তারা। এরপর ২০২০ সালের ১২ সেপ্টেম্বর তাদের ঘরে জন্ম নেয় পুত্র ইউভান। যার বয়স এখন ২ বছর ৯ মাস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুলিহর চাঁদপুরে মাদক ব্যবসার অভিযোগে দুইটি বাড়ি ভাঙচুর, আটক ২

১

কালিগঞ্জের চাঁচাই বৃক্ষ মেলা উদ্বোধন

২

শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশনের মতবিনিময়: সমুদ্রের পানির ট্যাক্স মওকুফের দাবি

৩

কালিগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা

৪

জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার

৫

পাইকগাছায় জেলা পরিষদের এডিপির বরাদ্দপত্র হস্তান্তর

৬

দেবহাটায় ৬৯৬ বোতল উইনকোরেক্সসহ নারী আটক

৭

সাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা

৮

সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনা: প্রবীণরাই সমাজের আসল নোঙর

৯

২৪৮১ দিন পর ‘গোল্ডেন ডাক’ কোহলির

১০

সারাদেশের মোটরসাইকেল ও গাড়ি মালিক-চালকদের জরুরি নির্দেশনা

১১

হইচইয়ে মুক্তি পাচ্ছে ‘প্রেশার কুকার’

১২

ঐতিহাসিক ম্যাচে আজ ভারতের মুখোমুখি ব্রাজিল, কখন কীভাবে দেখবেন

১৩

শেখ হাসিনাকে নিয়ে ভারতের কাছে কোনো বিকল্প ছিল না: দিনেশ ত্রিবেদী

১৪

বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন, কমবে বহুবিবাহের প্রবণতা!

১৫

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী

১৬

হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু

১৭

এবার ট্রাম্পের বিরুদ্ধে ২৬ অঙ্গরাজ্যের মামলা

১৮

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

১৯

শুভশ্রীর মতো ‘প্রাক্তন’ আমরাও চাই, খোঁচা-সমালোচনা

২০