বাংলাদেশ, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১১ মার্চ ২০২৪, ৬:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

১৫ টাকা কেজিতে চাল পাবে শ্যামনগরের ৩১৮০৯ পরিবার

সুলতান শাহাজান, শ্যামনগর: পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজারদর স্থিতিশীল রাখতে ও নিম্ন আয়ের মানুষকে সহায়তার লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় খোলা বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে।

সোমবার (১১ মার্চ) সকালে শ্যামনগর পৌরসভার গোডাউন মোড় এলাকায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম আতাউল হক দোলন।

আরো উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স.ম আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য গাজী গোলাম মোস্তফা বাংলা, রমজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আল-মামুন, নকিপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন, সহকারী খাদ্য পরিদর্শক জি.এম শাহাজান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আল-মামুন লিটন, উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক মেহেদী হাসান মারুফ প্রমুখ।

খাদ্যবান্ধন কর্মসূচি উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছোট্ট ছোট্ট উদ্যোগের মাধ্যমে সারা বিশ্বে নিজের অবস্থানকে তুলে ধরেছেন। সারা বিশ্ব যখন খাদ্য নিরাপত্তা নিয়ে চিন্তিত, তখন শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

সূত্র জানায়, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৬৩জন ডিলারের মাধ্যমে ৩১ হাজার ৮০৯ পরিবারকে ১৫ টাকা কেজি দরে চাল দেয়া হবে। এর আওতায় মাসে মাথাপিছু ৩০ কেজি করে চাল কেনা যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ বলে বাউন্ডারি, পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

১

নীলডুমুরে জুয়ার সরঞ্জাম পুড়িয়ে দেওয়া আগুনে শিশু দগ্ধ

২

নতুন থানা-পৌরসভা গঠনসহ ৭ প্রস্তাব, ৪টিতে সুপারিশের সিদ্ধান্ত

৩

দেবহাটায় ক্রীড়া উৎসব

৪

সেমিফাইনালে বাংলাদেশ দলে দুই পরিবর্তন, একাদশে রেকর্ড ৮ প্রবাসী ফুটবলার

৫

বাংলাদেশকে সামলাতে চার পেসার নিয়ে নামছে প্রোটিয়ারা

৬

মোংলার শিশু ধর্ষণ মামলার আসামি সিলেটে গ্রেপ্তার

৭

শ্রমিকেরা কাজে না ফিরলে রোববার থেকে বন্ধ হতে পারে পোশাক কারখানা

৮

জবির ভর্তি পরীক্ষা এবার শুধু ঢাকার ৭০ কেন্দ্রে

৯

প্রশংসায় ভাসছেন সুনেরাহ

১০

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু

১১

এইচএসসির অকৃতকার্যদের পুনঃপরীক্ষা ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী

১২

জলবায়ু সংকটের দায় যাদের, অর্থায়নের দায়িত্বও তাদের

১৩

নারীদের জন্য আসছে ১০০ বৈদ্যুতিক বাস, ব্যয় ৪০০ কোটি টাকা

১৪

বিফলে ভিনিসিয়ুসের জোড়া গোল, ফের ব্রাজিলকে হারাল জাপান

১৫

পাকিস্তানের বিপক্ষে সাদ-ইব্রাহিমের জায়গায় রহমত-শুকি

১৬

আশাশুনিতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

১৭

দেবহাটায় বিশ্ব ডায়াবেটিস দিবসে হাঁটা প্রতিযোগিতা ও মেডিকেল ক্যাম্প

১৮

‘জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে ঋণ নয়, অনুদান দাও’

১৯

কয়রায় বাল্যবিবাহ প্রতিরোধে র‍্যালি

২০