বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৮ জুলাই ২০২৩, ৭:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আশাশুনিতে বসন্ত রোগে মরা গরু ঘেরে ফেলায় লক্ষাধিক টাকার ক্ষতি!

ডেস্ক রিপোর্ট: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের জেলপাতুয়া গ্রামে মৎস্য ঘেরে বসন্ত রোগে মরে যাওয়া গরু ফেলায় বিষক্রিয়ায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ পাওয়া গেছে।

ফকরাবাদ গ্রামের মৃত হাকিম সরদারের ছেলে ক্ষতিগ্রস্ত শফিকুল সরদার এই অভিযোগ করে বলেন, জেলপাতুয়া গ্রামের খাল সংলগ্ন ২০ বিঘা জমি হারি নিয়ে আমি সাদা মাছ চাষ করে আসছি।

গত শুক্রবার জেলপাতুয়া গ্রামের মৃত দুঃখিরাম বৈরাগীর ছেলে বিমল বৈরাগী বসন্ত রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া একটি গরু ঐ ঘেরে ফেলে দেয়। এরপর গত ১৬ জুলাই আমার মৎস্য ঘেরে রুই, কাতলা ও অন্যান্য প্রজাতির মাছ মরতে শুরু করে। গত ৩ দিনে আহরণ যোগ্য মাছ মরে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে ইউপি সদস্য সত্যরঞ্জন বৈরাগী বলেন, দীর্ঘদিন ধরে মৃত গবাদিপশু খালে ফেলা হয়। কারও কোন ক্ষতি হতে শুনিনি। বসন্ত রোগে আক্রান্ত মরা গরুর মাংস খেয়ে মাছ মরতে পারে জানা ছিল না। গরুর মালিক কে ঘের থেকে ময়লা পরিষ্কার করে দিতে বলা হয়েছে। এরপর থেকে বসন্ত রোগে আক্রান্ত গবাদিপশু খালে বা খোলা জায়গায় না ফেলে মাটিতে পুঁতে রাখার জন্য সবাই কে প্রচার করতে বলেছি।

অভিযুক্ত বিমল বৈরাগী বলেন, মরা গরু ফেললে মাছ মরতে পারে আমার জানা ছিল না। আসলে না বুঝেই শফিকুলের ক্ষতি করে ফেলেছি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষতিগ্রস্ত শফিকুল ক্ষতিপূরণ চেয়ে আশাশুনি থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

১

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

২

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৩

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৪

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৫

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৬

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৭

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৮

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

৯

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১০

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১১

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১২

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৩

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৪

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৫

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৬

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৭

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৮

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

১৯

পরিবেশবান্ধব কৃষি চর্চায় মাঠ পর্যায়ে বারসিকের যুব প্রশিক্ষণ

২০