বাংলাদেশ, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
২৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২০ ফেব্রুয়ারি ২০২৪, ৮:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গাবুরায় বেড়িবাঁধ নির্মাণের কাজ পরিদর্শনে জেলা প্রশাসক: বাস্তুচ্যুতরা পেল পুনর্বাসনের আশ্বাস

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে চলমান টেঁকসই বেড়িবাঁধ নির্মাণে মেগা প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে গাবুরা ইউনিয়নের ৯নং সোরা এলাকা পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে জেলা প্রশাসক চলমান প্রকল্প নিয়ে স্থানীয় জনসাধারণের দুর্ভোগের কথা শোনেন এবং নিয়ম অনুযায়ী নিরসনের আশ্বাস প্রদান করেন।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, গাবুরার এই মেগা প্রকল্প বাস্তবায়নে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধের পাশে বসবাসকারী বেশ কিছু পরিবার বাস্তুচ্যুত হচ্ছে। এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গাবুরা ইউনিয়নের ইউপি চেয়ারম্যানকে প্রকল্প বাস্তবায়নের স্বার্থে বসতভিটা ছেড়ে বাস্তুচ্যুত হওয়া পরিবারগুলোর তালিকা প্রস্তুত ও পুনর্বাসনের জন্য জায়গা নির্ধারণ করার নির্দেশনা দেয়া হয়েছে। যাতে পরিবারগুলোকে পুনর্বাসনের ব্যবস্থা করা যায়।

একই সাথে তিনি ইউনিয়নটির ২নং ওয়ার্ডের গাবুরা গ্রামে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের পাশে বসবাসরত মেগা প্রকল্পের বেড়িবাঁধ নির্মাণের জন্য বাস্তুচ্যুত হওয়া ২৭টি মুন্ডা পরিবারকে পুনর্বাসনের আশ্বাস দেন।

এদিকে, গাবুরায় মেগা প্রকল্প বাস্তবায়নের জন্য বাঁধ রক্ষাকারী চরের যেসব গাছ কাটা হচ্ছে সেগুলো শনাক্ত করে উপযুক্ত মূল্যে বিক্রয় করে ইউনিয়ন পরিষদের তহবিলে জমা রাখার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

পরে তিনি ৯নং সোরা থেকে পুনরায় স্পিডবোট যোগে নদীপথে নদীবেষ্টিত দ্বীপ ইউনিয়নের জেলেয়াখালি, নেবুবুনিয়া, গাবুরাসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসকের সাথে ছিলেন, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর নিবার্হী প্রকৌশলী মোঃ আসিকুর রহমান, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নজিবুল আলম, গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি.এম মাসুদুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ শাহিনুল ইসলামসহ পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশের ১৫ সদস্যের দল ঘোষণা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্প: নিহত বেড়ে ১৩২, জরুরি অবস্থা জারি

এসএসসি-সমমানের ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু

ওয়েস্ট ইন্ডিজের দুঃসংবাদে বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ ‘নিশ্চিত’

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই দিল্লিতে কেন ত্রিবেদী?

নলতা ডায়াবেটিক হাসপাতাল কল্যাণ সমবায় সমিতির বিরুদ্ধে ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

খেশরার কলাগাছি গ্রামে সড়ক নির্মাণ কাজ উদ্বোধন

সাতক্ষীরা জেলা এনসিপির কমিটি প্রত্যাখ্যান, গণপদত্যাগের হুশিয়ারি

দেবহাটায় এসএসসিতে পাসের হার ৬১.০৮%, দাখিলে ৫২.২২% ও ভোকেশনালে ২৩.২৪%

সিলভার জুবিলি মডেল স্কুলের সভাপতি নির্বাচিত হওয়ায় সাংবাদিক বেলাল হোসাইনকে অভিনন্দন

১০

সাতক্ষীরায় বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব

১১

পরমাণু চুক্তি ছাড়াই ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে প্রস্তুত ট্রাম্প

১২

ম্যানেজিং কমিটির হাতেই ফিরছে শিক্ষক নিয়োগ, সরকারের সিদ্ধান্ত ‘চূড়ান্ত’

১৩

সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

১৪

ঋশিল্পীতে শিশুদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ

১৫

কয়রার যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ

১৬

বিল থেকে ছেলের নিথর দেহ উদ্ধার করলেন বাবা

১৭

আশাশুনিতে নিখোঁজের ২ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১৮

পাস করেনি সাতক্ষীরার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী

১৯

চাঁদাবাজির মামলায় হাজী নজরুল ও তার সহযোগী কারাগারে

২০
error: Content is protected !!