বাংলাদেশ, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
১২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৮ আগস্ট ২০২৩, ৭:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্কুলেও মারামারি করেন শিক্ষক দম্পতি, দুইজনকেই বদলি

ডেস্ক রিপোর্ট: পারিবারিক কলহ থেকে স্কুলে গিয়েও মারামারি করতেন বরগুনার আমতলীর উত্তর গোজখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক দম্পতি। এতে শিক্ষার্থীদের পাঠদান ব্যহতসহ ভয়ে স্কুলে যাওয়া বন্ধ করেছিল অনেক শিক্ষার্থীরা। অবশেষে ওই শিক্ষক দম্পতিকে বদলি করা হয়েছে।

রোববার (২৮ আগস্ট) তারা নতুন স্কুলে যোগদান করেছেন। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরেছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সফিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, উত্তর গোজখালী সরকারি প্রাথমিক স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান ও তার স্ত্রী সহকারী শিক্ষিকা নুরুন নাহার সিদ্দিকা নিরুর মধ্যে পারিবারিক কলহ চলে। তারা স্কুলে গিয়েও অহরহ মারধরে লিপ্ত হন। তাদের এমন কর্মকাণ্ড ও আচরণে স্কুলের শিক্ষার পরিবেশ ও লেখাপড়া বিঘ্নিত হয়। শিক্ষার্থীরাও অনেকে স্কুলে আসা বন্ধ করে দেয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সফিউল আলম বলেন, ওই দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠলে তা তদন্ত করে সত্যতা পাওয়া যায়। পরে তাদের অন্য স্কুলে ডেপুটিশনে বদলি করা হয়। রোববার সিদ্দিকুর রহমান উত্তর পূর্ব চিলা এবং নুরুননাহার সিদ্দিকা নিরু গেড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিনে হাম উপসর্গে ৯ জনের মৃত্যু

১

শ্যামনগরে গাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

২

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে ‘রইদ’

৩

সুপারিশ পেয়েও নিয়োগপত্র পাননি প্রাথমিকের ‘আড়াই হাজার’ প্রার্থী

৪

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

৫

মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

৬

সুন্দরবনঘেঁষা কয়রায় পর্যটনের অপার সম্ভাবনা

৭

দারিদ্র্য বিমোচনে রোকেয়া মাইনুল আল রাহমা ফাউন্ডেশনের উদ্যোগ

৮

ঢাকা পড়ছে শ্যামনগরের পর্যটন সম্ভাবনা

৯

পর্যটন বদলে দিতে পারে সুন্দরবন নির্ভরশীল মানুষের ভাগ্য

১০

বিশ্ব পর্যটন দিবসে ফিরে দেখা শ্রেণিকক্ষের সেই মুহূর্তগুলো || মো. মামুন হাসান

১১

সাতক্ষীরায় রা‌তে সড়‌কে ঝর‌লো দুই প্রাণ

১২

আশাশুনিতে আকস্মিক টর্নেডোয় ৪‌টি বসতঘর লণ্ডভণ্ড

১৩

তালায় জুয়েলারির দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার গহনা লুট

১৪

সিলেটের পাহাড়-নদী-পাথরের সৌন্দর্য উপ‌ভো‌গে সাতক্ষীরা সাংবা‌দিক কে‌ন্দ্রের সদস‌্যরা

১৫

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১৬

একই জায়গায় আটকে থাকতে চাই না

১৭

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

১৮

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

১৯

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

২০