বাংলাদেশ, শনিবার, ০১ আগস্ট ২০২৬
১৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২২ জুলাই ২০২৩, ৭:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনে অবৈধভাবে কাকড়া আহরণ, আটক ৬ জেলেকে জরিমানা

আলী আজীম, মোংলা (বাগেরহাট): প্রবেশ নিষিদ্ধ সময়ে সুন্দরবন থেকে কাকড়া আহরণের অভিযোগে ৬ জেলেকে আটক করেছে মোংলা থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাদেরকে ৬০ হাজার টাকা জরিমানা করে।

শনিবার (২২ জুলাই) সকাল ১০টায় মোংলার মেরিন ড্রাইভ রোড এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো: হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এই জরিমানা করেন।

আটক জেলেরা হলন, সোনাইলতলা ইউনিয়নের উলুবুনিয়া গ্রামের মো: কিবরিয়া শেখের ছেলে মোঃ আইয়ুব আলী শেখ (২০), একই গ্রামের ফিরোজ গাজীর ছেলে মো: নাইম গাজী (২২), মো: সালাম শেখের ছেলে তরিকুল শেখ (৪০), সিকিরডাঙ্গা এলাকার মৃত ইজাহার গাজীর ছেলে মো: ওসমান গাজী (২৩), পেড়িখালি এলাকার মৃত ইউসুফ আলী গাজীর ছেলে মো: রব্বানী গাজী (৫৫) ও সিদার বুনিয়া এলাকার আজিজ গাইনের ছেলে জাহিদুল গাইন (১৯)।

এর আগে শনিবার ভোর রাতে লাউডোব পারাপার ঘাট এলাকায় গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে মোংলা থানা পুলিশ।

মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার বলেন, চলমান প্রজনন মৌসুমে সুন্দরবনের নদী খালে কাকড়া আহরণ কঠোরভাবে নিষিদ্ধ আছে। কিন্তু কতিপয় ব্যক্তি বন বিভাগের চোখ ফাকি দিয়ে সুন্দরবনে কাকড়া আহরণ করে আনার সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে প্রায় ৩শ কেজি কাকড়া জব্দ করা হয়।

ভ্রাম্যমাল আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো: হাবিবুর রহমান জানান, প্রতি বছরে জুন-আগস্ট এই তিন মাস কাকড়া ধরা নিষিদ্ধ। কিন্তু তারা এই নিষিদ্ধ সময়ে মা কাকড়া ধরায় পরিবেশের ক্ষতি হয়েছে। ঘটনা প্রমাণিত হওয়ায় ৬ জেলের প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্য প্রাণী সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এসময় সুন্দরবনে অবৈধভাবে কাকড়া আহরণ না করার জন্য সকলকে আহবান জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো: হাবিবুর রহমান।

পরে জব্দকৃত কাকড়াগুলো নদীতে অবমুক্ত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈক্ষণ সাংস্কৃতিক সংসদের উদ্যােগে শহীদ বিপ্লবী আজমল ও টুটুলের স্মরণসভা

আশুলিয়ার মুদিদোকানে ফেলে যাওয়া ব্যাগে ‘প্রেশার কুকার’ বোমা, নিষ্ক্রিয় করল পুলিশ

একদিনে মরক্কো থেকে সাঁতরে-সীমানা টপকে স্পেনের ভুখণ্ডে ঢুকল ৫০ হাজার মানুষ

ভারতের পর পাকিস্তানেও ‘ককরোচ’ পার্টি উত্থানের শঙ্কা

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সাতক্ষীরায় ছাত্রদলের একাংশের দোয়া মাহফিল

সাতক্ষীরায় জমকালো আয়োজনে ৪ দলীয় কাবাডি টুর্নামেন্ট

কয়রায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল

বাঁশতলা মৎস্য সেট-গোবিন্দকাটি রাস্তায় চরম জনদুর্ভোগ, সংস্কারের দাবি

শ্যামনগরে জামায়াত নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

যশোরে সরকারিভাবে যাকাতের ১০ লাখ ৫১ হাজার টাকা বিতরণ

১০

যারা একাত্তরকে ভুলিয়ে দিতে চায়, তারা কখনো বাংলাদেশে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

১১

জন্মদিনে জায়েদ খানের চমক, প্রকাশ করলেন ‘শিকারি’র পোস্টার

১২

বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোট

১৩

তালায় সাবেক উপজেলা চেয়ারম্যান জি.এম আব্দুল আলীর স্মরণসভা

১৪

কয়রায় দুই বেকারিকে জরিমানা

১৫

কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি

১৬

সুন্দরবন বাজারে মাদকবিরোধী আলোচনা

১৭

কপোতাক্ষ তীরের উপকূল রক্ষা বাধে ভাঙন, ঝুঁকিতে জনপদ

১৮

সাতক্ষীরা পৌরসভা: ঠিকাদারের চরম অবহেলা, বাঁশে দাড়িয়ে আছে প্রাচীর, দুর্ঘটনার শংকা

১৯

ইন্টারনেট ব্যবহারকারী শিশু-কিশোরদের ৫৩% যৌন হয়রানির শিকার

২০
error: Content is protected !!