বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৫ ডিসেম্বর ২০২৩, ৯:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা-২ আসনে লাঙ্গল প্রতীককে জয়যুক্ত করুন: নজরুল ইসলাম

Exif_JPEG_420

ডেস্ক রিপোর্ট: উন্নয়ন ও অগ্রযাত্রায় বাংলাদেশ এখন রোল মডেল। তাই আগামী ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে পঞ্চমবারের মতো জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে হবে। এজন্য মহাজোটের শরিকদল জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশুকে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে আমরা সাতক্ষীরা-২ আসন প্রধানমন্ত্রীকে উপহার দিতে চাই। যে কোনো মূল্যে আপনারা লাঙ্গলকে জয়যুক্ত করুন।

সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ভাড়ুখালী বাজারে অনুষ্ঠিত জোট প্রার্থী আশরাফুজ্জামান আশুর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম এই আহবান জানান।

ঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার রহিলউদ্দীনের সভাপতিত্বে ও সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিমের সঞ্চালনায় জনসভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী ও জেলা জাতীয পার্টিার সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদস্য এস এম শওকত হোসেন, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন।

এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সহসাধারণ সম্পাদক মশিয়ুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, সদর উপজেলা জাতীয পার্টির সাধারণ সম্পাদক শেখ শরিফুল ইসলাম বিপুল, সদস্য শেখ হাসানাত মোস্তফা টপি, সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কামরুল ইসলাম, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক আবু তাহের, জেলা ছাত্র সামজের সভাপতি পৌর কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, সদর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক প্রভাষক মঈনুল ইসলাম প্রমুখ।

নির্বাচনী জনসভায় বক্তারা বলেন, গত দশ বছরে সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম, দুর্নীতি, অবৈধ শিক্ষক নিয়োগ বাণিজ্য, ক্ষমতার অপব্যবহারে সাধারণ মানুষ অতিষ্ঠ। আগামী ৭ জানুয়ারির নির্বাচনে লাঙ্গল প্রতীককে বিজয়ী করে দুর্নীতিমুক্ত সাতক্ষীরা গঠন করা হবে।

এদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা সদরের বৈকারী ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউনিয়ন জাতীয় পার্টির যৌথ আয়োজনে সোমবার বিকাল সাড়ে ৪টায় কাথন্ডায় নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৈকারী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অহিদুজ্জামানের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহাসিন কবির পিন্টুর সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের লাঙ্গল প্রতীকের প্রার্থী আশরাফুজ্জামান আশু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান বাবু, জেলা আওয়ামী লীগের সদস্য এস এম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সহসভাপতি আসাদুজ্জামান অসলে, সাধারণ সম্পাদক শাহাজান আলী ও সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

১

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

২

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৩

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৪

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৫

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৬

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৭

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৮

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

৯

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১০

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১১

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১২

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৩

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৪

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৫

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৬

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৭

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৮

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

১৯

পরিবেশবান্ধব কৃষি চর্চায় মাঠ পর্যায়ে বারসিকের যুব প্রশিক্ষণ

২০