বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২২ জুলাই ২০২৩, ৭:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কোহলিকে পেয়ে আপ্লুত ক্যারিবীয় ক্রিকেটারের মা

স্পোর্টস ডেস্ক: ভারতীয় মাস্টার ব্যাটার বিরাট কোহলি নিজের ৫০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে সেঞ্চুরি হাঁকিয়েছেন। রেকর্ডগড়া সেই ইনিংসে তার মাইলফলকের ম্যাচটি হয়ে উঠেছে আরও স্মরণীয়। বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটারের ভক্ত অনেক। চলমান সিরিজে ভারতের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের উইকেটরক্ষক জশুয়া ডি সিলভার মাও তার পাড় ভক্ত। তাই তো কোহলির দেখা পেতে ছুটে যান তিনি, পরবর্তীতে ভারতীয় ব্যাটারকে কাছে পেয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

শুক্রবার টেস্টের দ্বিতীয় দিনে টেস্ট ক্যারিয়ারের ২৯তম সেঞ্চুরি পান কোহলি। এরপর দিন শেষে তার সঙ্গে দেখা করতে যান জশুয়া ডি সিলভার মা। মূলত কোহলির সঙ্গে সাক্ষাৎ করতেই তিনি পোর্ট অফ স্পেনে খেলা দেখতে এসেছিলেন। ভারতীয় দলের টিম বাসে ওঠার সময় সেখানে হাজির হন কোহলির এই নারী ভক্ত, তাকে দেখে এগিয়ে আসেন সাবেক এই ভারতীয় অধিনায়কও।

প্রথম দেখায় কোহলিকে জড়িয়ে ধরেন ডি সিলভার মা। এই সময় ৩৪ বছর বয়সী ব্যাটারকে মাতৃস্নেহের চুম্বনও দেন। পরবর্তীতে নিজের অনুভূতির কথা জানিয়ে সিলভার মা বলেন, ‘আমাদের সময়ে কোহলি হচ্ছেন অন্যতম একজন সেরা ব্যাটার। তার সঙ্গে দেখা করতে পেরে নিজেকে সম্মানিতবোধ করছি। সঙ্গে আমার ছেলেও তার সঙ্গে একই মাঠে খেলছে।’

এর আগে কোহলির ব্যাটিংয়ের সময় তাকে উইকেটের পেছন থেকে উৎসাহ দিতে দেখা যা ডি সিলভাকে। প্রথম টেস্টে কোহলি ৭৬ রান করেছিলেন। দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে করেন ১২১ রান। তার ব্যাটিংয়ের সময় পেছন থেকে স্টাম্প মাইকে ক্যারিবীয় উইকেটরক্ষককে কথা বলতে শোনা যায়। তিনি বলেন, ‘আমার মা বলেছে বিরাটের খেলা দেখতে আসবে। ভাবতেই পারছি না। ১০০ করো বিরাট, আমি চাই তুমি শতরান করো।’

সাধারণত বিপক্ষ উইকেটরক্ষককে ব্যাটারদের মনোযোগ ব্যাহত করার চেষ্টা করতে দেখা যায়। কিন্তু উইন্ডিজ উইকেটরক্ষক কোহলির প্রশংসা করেছেন, দিয়েছেন উৎসাহ। সিলভার কথায় ভারতীয় ব্যাটারের জন্য শ্রদ্ধা রয়েছে। কোহলিকেও দেখা যায় তার সঙ্গে হাসিমুখে কথা বলতে। তিনি সিলভাকে বলেন, ‘আমার সাফল্য নিয়ে তো তুমি খুব ভাবছো।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

১

শ্যামনগরে সুপেয় পানির উৎস চিহ্নিতকরণ ও সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনায় সভা

২

১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

৩

সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

৪

এইচএসসি-সমমানে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ

৫

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

৬

শ্রীলঙ্কাকে ৪ গোল দিয়ে সেমিতে বাংলাদেশ

৭

সংসদ ভবন পরিদর্শনে জবি দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা

৮

জবিতে ককটেল বিস্ফোরণ, রিমান্ডে ছাত্রলীগ নেতা

৯

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজান শুরু হতে বাকি কত দিন?

১০

হামের উপসর্গে আর ৬ জনের মৃত্যু

১১

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

১২

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন নিষিদ্ধ

১৩

ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে-স্কেল কার্যকরের নির্দেশ

১৪

জলবায়ু সম্মেলনকে ‘ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

১৫

উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি

১৬

এমপি গাজী নজরুলের আসন শূন্য করে উপনির্বাচনের দাবি, গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা

১৭

ডিসেম্বরে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

১৮

কোন ইউপিতে কবে ভোট ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

১৯

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল বাবলু পেল সরকারি সহায়তা

২০