বাংলাদেশ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৪ আগস্ট ২০২৩, ৭:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানায় বাংলাদেশ: মোমেন

ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানায় বাংলাদেশ। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে।

রোববার (১৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সুইজারল্যান্ডের নবনিযুক্ত রাষ্ট্রদূত রেতো রেংগলির সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

ড. মোমেন সুইস রাষ্ট্রদূতকে বলেন, দক্ষিণ এশিয়ায় অনেক প্রতিবেশী দেশের তুলনায় বাংলাদেশে বিনিয়োগ করলে, তা থেকে বেশি লাভবান হওয়ার সুযোগ রয়েছে। তিনি বাংলাদেশে আরও সুইস বিনিয়োগের আমন্ত্রণ জানান। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি ও কৃষি-খাদ্য প্রক্রিয়াকরণের ক্ষেত্রে।

পররাষ্ট্রমন্ত্রী দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও এগিয়ে নিতে ব্যবসায়িক প্রতিনিধিদলের মধ্যে আদান-প্রদানের ওপর জোর দেন।

সুইস রাষ্ট্রদূত ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুইজারল্যান্ড সফরের কথা স্মরণ করেন। রাষ্ট্রদূত বলেন, গত বছর দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য এক বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে, যা সন্তোষজনক। উভয় দেশের মধ্যে আরও দ্বিপাক্ষিক বাণিজ্যের সুযোগ রয়েছে।

সুইস রাষ্ট্রদূত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় এবং টেকসই প্রত্যাবাসনে তার সরকারের সহায়তার আশ্বাস দেন।

পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সংকটে সহায়তার জন্য সুইস সরকারকে ধন্যবাদ জানান। তিনি এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে সুইস সহায়তার প্রত্যাশা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় শারীরিক অসুস্থতা দেখিয়ে আ.লীগ কর্মীর পদত্যাগ

এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি

আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবনের নির্মাণ কাজ উদ্বোধন

দেবহাটা উপজেলা ‘শিশুশ্রমমুক্ত’ ঘোষণা, বিদ্যালয়ে ফিরল ১১৯ শিশু

শ্যামনগরে বিঘাপ্রতি ২ লাখে খাস জমি ‘বিক্রি’ করছেন কৃষক দল নেতা সালাউদ্দিন লিটন!

শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ

সাতক্ষীরা ২০৩৫: তরুণদের হাতে নতুন অর্থনীতি || মো. মামুন হাসান

গাজী নজরুলের ২য় স্ত্রীর রেখে যাওয়া শেষ চিঠি ‘বিশ্বাসভঙ্গের ক্ষত, শেষে ‘ধ্বংসের হুঁশিয়ারি’

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা

১০

প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুল পুলিশ হেফাজতে

১১

সাতক্ষীরায় সন্তানকে নিয়ে মায়ের কীটনাশক পান, প্রাণ গেল ১৮ মাসের ইব্রাহিমের

১২

কলারোয়ায় যুবদলের সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

১৩

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, ১ জনকে শোকজ

১৪

খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পাইকগাছায় আনন্দ মিছিল

১৫

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

বৈকারী ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির স্বচ্ছতা ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে সভা

১৭

সাতক্ষীরা জেলা যুবদলের কমিটি ঘোষণায় বিশাল আনন্দ মিছিল

১৮

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ

১৯

নলতায় গণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

২০