বাংলাদেশ, রবিবার, ১৬ আগস্ট ২০২৬
১ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৩১ জানুয়ারি ২০২৫, ৯:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বউকে ফেরত পেতে মানববন্ধন

রিজাউল করিম: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর পালপাড়া এলাকায় নতুন বউকে ফেরত পাওয়ার দাবি এবং ঘরবাড়ি ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার বিকেলে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ধুলিহার ও ব্রহ্মরাজপুর বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন, মোহাম্মদ ইব্রাহিম সরদার, সিদ্দিক সরদার, আমন সরদার , কাশেম সরদার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, একই এলাকার ছেলে ও মেয়ে গোপনে বিয়ে করার পর ঘটনাটি জানাজানি হওয়ায় মেয়ের বাবা পাশের গ্রাম থেকে বাবু গাজী, মোখলেস সরদার, ইউনুস সরদার, শেখ বাদশা, আল আমিন গাজী, আলিম সরদারসহ ১০ থেকে ১৫ জনকে ভাড়া করে এনে আলামিন মোল্লার বাড়িতে হামলা চালায় এবং নতুন বউ শারমিন সুলতানাকে তুলে নিয়ে যায়।

বক্তারা বলেন, তারা গোপনে বিয়ে করতেই পারে। সেই ঘটনাকে কেন্দ্র করে মেয়ের বাড়ির লোকজন সন্ত্রাসী ভাড়া করে ছেলের বাড়ি ভাঙচুর ও বাড়ির লোকজনের উপরে হামলা করবে, এটা শাস্তিযোগ্য অপরাধ। আমরা এর সুষ্ঠু বিচার চাই এবং বউকে ফেরত চাই।

প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারি মেয়ের পিত্রালয়ের ভাড়া করা গুণ্ডাদের হামলায় মারাত্মক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন আলামিন মোল্লা ও তার পিতা আবুল মোল্লা।

এদিকে, মেয়ের ভাই বলছেন, জালিয়াতি করে বিয়েটি পড়ানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার

ইতিহাস গড়লেন অলরাউন্ডার মিরাজ

রাঙামাটিতে পিকআপভ্যান উল্টে নিহত ৪

জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০

নলতায় আহছানিয়া পাবলিক লাইব্রেরির পাঠ প্রতিযোগিতা

কালিগঞ্জে কৃষকদলের দোয়া মাহফিল

সাতক্ষীরা জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আখতারসহ গ্রেপ্তার ৩

ব্রহ্মরাজপুরে প্রিমিয়ার সিমেন্ট প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়

সুন্দরবন প্রেসক্লাবে কালিগঞ্জ মালিক-শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১০

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন ৫ সেপ্টেম্বর, ১৩ পদে ১৯ প্রার্থী

১১

চলে গেলেন মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারাফ হোসেন মশু

১২

গাবুরায় বিদ্যুৎ সেবা নিয়ে মতবিনিময়

১৩

রাজধানীতে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

অবসর ও কল্যাণ ভাতা পাচ্ছেন ৭০ হাজার শিক্ষক: শিক্ষামন্ত্রী

১৫

কয়রায় যুব দিবসে তরুণদের ঐক্যবদ্ধ হয়ে ইতিবাচক পরিবর্তনের আহ্বান

১৬

ইন্দোনেশিয়ায় ফের শক্তিশালী ভূমিকম্প

১৭

পাইকগাছায় খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

১৮

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় স্থানীয় উদ্যোগ জোরদারের আহ্বান

১৯

পাইকগাছার নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্তে নানা অনিয়মের প্রমাণ

২০
error: Content is protected !!