বাংলাদেশ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২২ জুলাই ২০২৩, ৮:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভিন্ন সম্প্রদায়ের তরুণের সাথে সম্পর্ক: শ্যামনগরে স্কুল ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট: সাতক্ষীরার শ্যামনগরের আটুলিয়া গ্রাম থেকে অনিন্দা রানী অনু (১৫) নামে নবম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শনিবার সকাল আটটার দিকে শোবার ঘর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

আটুলিয়া গ্রামের শিক্ষক দম্পতি স্বপন কুমার বাউলিয়া ও পুষ্পরানী বাউলিয়ার তিন সন্তানের মধ্যে সর্ব কনিষ্ঠ ছিল সে।

পুলিশ মৃতদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

উপজেলার ছফুরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী অনিন্দার পিতা শওকতনগর মাধ্যমিক বিদ্যালয় ও
মাতা ৪১নং ছোটকুপোট প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতের খাবার খেয়ে অনিন্দা রানী অনু নিজ ঘরে ঘুমাতে যায়। শনিবার সকালে ঘর থেকে বাইরে না আসায় ডাকাডাকির পরও সাড়া না পেয়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে পরিবারের সদস্যরা। এসময় ঘরের আড়ার সাথে ওড়নায় ফাঁস লাগিয়ে অনিন্দাকে ঝুলে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেয়।

স্থানীয় ইউপি সদস্য অহিদুল ইসলাম জানান, ভিন্ন সম্প্রদায়ের এক তরুণের সাথে অনিন্দার সম্প্রতি প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি জানতে পেরে শুক্রবার রাতে পিতা-মাতা বকা দেয়ার পর সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। তার শোবার ঘরের টেবিল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে ইউডি মামলার পর মৃতদেহ পোস্ট মর্টেমের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় সন্তানকে নিয়ে মায়ের কীটনাশক পান, প্রাণ গেল ১৮ মাসের ইব্রাহিমের

কলারোয়ায় যুবদলের সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, ১ জনকে শোকজ

খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পাইকগাছায় আনন্দ মিছিল

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৈকারী ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির স্বচ্ছতা ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে সভা

সাতক্ষীরা জেলা যুবদলের কমিটি ঘোষণায় বিশাল আনন্দ মিছিল

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ

নলতায় গণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্কুল ফাঁকি দিয়ে মেঘনায় গোসল, দুই জমজ ভাইসহ ৩ শিক্ষার্থীর মৃত্যু

১০

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১১

ডেঙ্গুর ভয়াবহ দাপট, আরও ৬ মৃত্যু

১২

বিটিভির ‘উচ্চ’ শ্রেণীর সংগীতশিল্পীর স্বীকৃতি পেলেন রোজবাবু

১৩

সাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: মুকুল সভাপ‌তি, বাবু সম্পাদক

১৪

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবি

১৫

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয় পেল যারা

১৬

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুততম সময়ে ভিসি নিয়োগের দাবি

১৭

‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

১৮

বিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্ত

১৯

আলিপুর ইউনিয়ন আ’লীগের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম মন্টু গ্রেফতার

২০
error: Content is protected !!