বাংলাদেশ, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
৩০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৯ অক্টোবর ২০২৩, ৫:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সেরা সুদর্শন নারী-পুরুষের প্রতিযোগিতা, বিচারক জায়েদ খান

বিনোদন ডেস্ক | ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। প্রথমবারের মতো বিচারকের আসনে বসতে যাচ্ছেন তিনি।

যেখানে সেরা সুদর্শন পুরুষ ও নারী খুঁজে বের করার দায়িত্বে থাকবেন তিনি।
জানা গেছে, শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর গুলশান ক্লাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মিস্টার এন্ড মিসেস গ্ল্যামার’ (সিজন ৩)-এর ফাইনাল রাউন্ড। এই প্রতিযোগিতার মাধ্যমে সেরা সুদর্শন পুরুষ ও নারী খুঁজে বের করা হবে। যেখানে বিচারকার্যে থাকবেন জায়েদ খান।

এ বিষয়ে ‘অন্তর জ্বালা’খ্যাত এই নায়ক বলেন, প্রথমবার এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছি। যখন আমাকে ফাইনাল রাউন্ডের জাজমেন্টের জন্য আমন্ত্রণ জানানো হয় আমি সারপ্রাইজ হয়ে থ্রিল অনুভব করছিলাম! পরে ভাবলাম দীর্ঘ বছর চলচ্চিত্রে কাজ করছি। নিশ্চয়ই আমার অভিজ্ঞতা মূল্যায়ন করে আয়োজক কর্তৃপক্ষ জাজমেন্টের জন্য ডেকেছেন। এজন্য সম্মানিত বোধ করে ফাইনাল রাউন্ডে থাকছি।

গেল আগস্ট থেকে অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে পুরুষ ও নারীরা উভয়ই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সেখান থেকে একাধিক ধাপ অতিক্রমের মাধ্যমে শুক্রবার অনুষ্ঠিত হবে ফাইনাল রাউন্ড।

এদিকে, ‘লিপস্টিক’ নামের সিনেমার পর্দায় নায়ক চরিত্রেই দেখা যাবে জায়েদ খানকে! সম্প্রতি কামরুজ্জামান রুমান পরিচালিত সিনেমাটির শুটিং করেছেন এই নায়ক।

মূলত তার এক নারী ভক্তকে নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি। সেই নারী ভক্তের চরিত্রে রয়েছেন পূজা চেরি। এছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন মিশা সওদাগর, আদর আজাদ প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিডিএফ প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ

Coastal Youth Fellowship 2026 এর নিবন্ধন শুরু

কালিগঞ্জে সরকারি গাছ কর্তন ও সড়কের মাটি সরিয়ে নেওয়ার অভিযোগ

১৫৩ রানের লিড নিয়ে চালকের আসনে বাংলাদেশ

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান: এনডিটিভি

সীতাকুণ্ডের শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৮ জন নিহত

তামিমের সেঞ্চুরির পর হঠাৎ বাংলাদেশের ব্যাটিং ধস

বাংলাদেশে নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা করছে আল-কায়েদা: জাতিসংঘ

আশাশুনিতে শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

১০

কালিগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমে অগ্রগতি সাধনে সমন্বয় সভা

১১

কয়রায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈ-মাসিক সভা

১২

পাইকগাছায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ৫৫০ জন রোগী

১৩

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষর্থীর মৃত্যু

১৪

কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রি, রিভা ফুডকে ১ লাখ টাকা জরিমানা

১৫

কালিগঞ্জে দুই সন্তানের জননী নিখোঁজ

১৬

রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ

১৭

স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের ফুলেল শুভেচ্ছা

১৮

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী সরদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৯

মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না: রিজভী

২০
error: Content is protected !!