বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
১৩ নভেম্বর ২০২৪, ৮:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষ‌কের ওপর হামলার ঘটনায় মামলা

সুলতান শাহাজান, শ্যামনগর: শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আয়ুব আলীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা হয়েছে।

শ্যামনগর থানায় সোমবার (১১ নভেম্বর) হামলার শিকার প্রধান শিক্ষক আয়ুব আলী মামলাটি করেন। মামলায় উক্ত বিদ্যালয়ের চাকুরীচ্যুত কর্মচারী গোলাম কিবরিয়ার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরোও ৫/৬ জনকে আসামি করা হয়েছে। মামলা নাম্বার ০৯।

জানা যায়, গত ১০ নভেম্বর অফিসে ঢুকে উপজেলার বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আয়ুব আলীর ওপর হামলার ঘটনা ঘটে। উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আব্দুস সালামের নেতৃত্বে উক্ত হামলায় বিদ্যালয়ের চাকুরীচ্যুত কর্মচারী গোলাম কিবরিয়াসহ পাঁচ/ছয় জন অংশ নেয় বলে অভিযোগ ওঠে। এসময় চোখ, মুখ ও মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত প্রধান শিক্ষককে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর মোল্যা ও শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।

হামলার শিকার শিক্ষক আয়ুব আলী জানান, গত ১০ নভেম্বর বিদ্যালয়ে পৌঁছে তিনি নিজ অফিসে বসে দাপ্তরিক কাজ করছিলেন। একপর্যায়ে বেলা ১২টার দিকে ছাত্রদল নেতা আব্দুস সালামের নেতৃত্বে পাঁচ/ছয় জন তরুণ অফিস কক্ষে ঢুকেই তাকে মারধর শুরু করে। এসময় তার ডাক-চিৎকারে পাঠদানরত অপরাপর শিক্ষকরা শ্রেণীকক্ষ ছেড়ে এগিয়ে এলে হামলাকারীরা আবারও আসার হুমকি দিয়ে চলে যায়।

আয়ুব আলী আরোও জানান, প্রায় তিন বছর পূর্বে বিদ্যালয়ের এলএমএসএস (নৈশ প্রহরী) পদে কর্মরত গোলাম কিবরিয়ার চাকুরী চলে যায়। এক ছাত্রীকে অপহরণ ও পর্ণ ভিডিও ধারণসহ পূর্বের একটি মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পরিদর্শকের নির্দেশে পরিচালনা পর্ষদ তাকে চাকুরীচ্যুত করেন। সে ঘটনায় রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্ষুব্ধ হয়ে ছাত্রদল নেতাকে নিয়ে তার উপর হামলা চালানো হয়ে থাকতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

এবিষয়ে শ্যামনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ন কবীল মোল্যা জানান, প্রধান শিক্ষক আইয়ুব আলীর ওপর হামলার ঘটনায় মামলা হ‌য়ে‌ছে। অভিযুক্ত‌দের দ্রুত আইনের আওতায় আনা হ‌বে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ উপহার নিয়ে ছিন্নমূল মানুষের পাশে ছাত্রদল নেতা বাপ্পী-শাহিন

কোরবানি হচ্ছে না, চিড়িয়াখানায় যাচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনে হামলার ঘটনায় ১ সপ্তাহ পর মামলা, আসামি ৩৭৩ জন

বেড়িবাঁধ প্রকল্পে হামলা-চাঁদাবাজির মামলায় চেয়ারম্যানপুত্র গ্রেফতার

ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে পাতাখালি ফাউন্ডেশন

চাহিদা এখন ‘খাইট্টা’র

শ্যামনগরের বজ্রপাতে নারীর মৃত্যু

আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যু

ভূমিকম্পে কেঁপে উঠলো পাকিস্তান

অষ্টম বাংলাদেশি হিসেবে নুরুন্নাহার নিম্নির এভারেস্ট জয়

১০

‘সম্পূর্ণ প্রোটিন’ থাকে গরুর মাংসে, খেতে পারেন ডায়াবেটিস এবং হৃদ রোগীরাও

১১

ঈদে নাটক ‘কাজের মেয়ে অরিন’

১২

আরাফাতে হাজীরা, দিনভর গুনাহমুক্তির আর্তি

১৩

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩১

১৪

ঢাকাসহ ৯ জেলার জন্য সতর্কবার্তা, নদীবন্দরে সংকেত

১৫

পটুয়াখালীর ৩০ স্থানে ঈদুল আজহা উদযাপন

১৬

সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা উদযাপন

১৭

কাতার বিশ্বকাপের ‘নায়কদের’ নিয়ে মরক্কোর চূড়ান্ত দল ঘোষণা

১৮

সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

১৯

হাজী নজরুলের বিরুদ্ধে মামলায় জামায়াতের তীব্র প্রতিবাদ

২০
error: Content is protected !!