বাংলাদেশ, বুধবার, ২৭ মে ২০২৬
১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
২৭ মে ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ঈদে নাটক ‘কাজের মেয়ে অরিন’

বিনোদন ডেস্ক: ঈদুল আজহা উপলক্ষে দর্শকদের জন্য বিশেষ আয়োজন নিয়ে আসছে বাংলাভিশন। চ্যানেলটিতে প্রচারিত হতে যাচ্ছে সাত পর্বের ধারাবাহিক নাটক ‘কাজের মেয়ে অরিন’।

নাটকটি পরিচালনা করেছেন মিতুল খান। সোহাইল রহমানের গল্প অবলম্বনে নাটকটির রচনা করেছেন কথাসাহিত্যিক ফরিদুল ইসলাম নির্জন।

ঈদের আনন্দকে কেন্দ্র করে নির্মিত এই নাটকে থাকছে হাসি-আনন্দ, আবেগ, সম্পর্কের টানাপোড়েন ও জীবনের নানা বাস্তবতার ছোঁয়া।
নির্মাতা সূত্রে জানা গেছে, নাটকটির গল্প ও নির্মাণশৈলীতে দর্শকরা পাবেন ভিন্নধর্মী বিনোদন অভিজ্ঞতা।

প্রতিদিন রাত ৮টা ৪০ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হবে ধারাবাহিকটি।
নাটকটি প্রসঙ্গে কথাসাহিত্যিক ও নাট্যকার ফরিদুল ইসলাম নির্জন বলেন, কাজের মেয়ে অরিন’ শুধু বিনোদনের গল্প নয়, এর ভেতরে রয়েছে জীবনের নানা অনুভূতির প্রতিচ্ছবি।

নাটকটি লিখতে গিয়ে প্রতিটি চরিত্রের সঙ্গে আমি যেন নিজেও মিশে গিয়েছিলাম। ভীষণ ভালোবাসা আর আনন্দ নিয়ে কাজটি করেছি। ঈদের আনন্দঘন মুহূর্তে দর্শক নাটকটি উপভোগ করবেন, এটাই আমার সবচেয়ে বড় প্রত্যাশা।
নির্মাতা মিতুল খান বলেন, আমরা সবসময় চেষ্টা করি দর্শকদের জন্য একটু আলাদা কিছু উপহার দিতে। ‘কাজের মেয়ে অরিন’ সেই চেষ্টারই অংশ। এই ধরনের নির্মাণ খুব কম দেখা যায়। আমি বিশ্বাস করি, নাটকটির গল্প, উপস্থাপন ও চরিত্রগুলো দর্শকদের মনে আলাদা জায়গা করে নেবে।

নাটকটিতে অভিনয় করেছেন জান্নাতুল সুমাইয়া হিমি, চিত্রলেখা গুহ, জুনায়েদ, জাবেদ গাজী, অনিক, সিয়াম, জাকি, রিমুসহ আরও অনেকে।

ঈদের বিশেষ এই ধারাবাহিক নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পে কেঁপে উঠলো পাকিস্তান

অষ্টম বাংলাদেশি হিসেবে নুরুন্নাহার নিম্নির এভারেস্ট জয়

‘সম্পূর্ণ প্রোটিন’ থাকে গরুর মাংসে, খেতে পারেন ডায়াবেটিস এবং হৃদ রোগীরাও

ঈদে নাটক ‘কাজের মেয়ে অরিন’

আরাফাতে হাজীরা, দিনভর গুনাহমুক্তির আর্তি

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩১

ঢাকাসহ ৯ জেলার জন্য সতর্কবার্তা, নদীবন্দরে সংকেত

পটুয়াখালীর ৩০ স্থানে ঈদুল আজহা উদযাপন

সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা উদযাপন

কাতার বিশ্বকাপের ‘নায়কদের’ নিয়ে মরক্কোর চূড়ান্ত দল ঘোষণা

১০

সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

১১

হাজী নজরুলের বিরুদ্ধে মামলায় জামায়াতের তীব্র প্রতিবাদ

১২

বিশ্বকাপের আগে চোটে শঙ্কায় মেসি

১৩

বাংলাদেশে ঢুকতে ভারত সীমান্তে হঠাৎ শত শত মানুষের ভিড়

১৪

কোমরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প

১৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বিএনপি করিয়েছে: আসিফ মাহমুদ

১৬

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু

১৭

আশাশুনিতে বাজার মনিটরিং, হোটেল ব্যবসায়ীকে জরিমানা

১৮

দেবহাটায় দুস্থ‌দের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণ

১৯

চামড়া পাচার রোধে সীমান্তে সতর্ক বিজিবি

২০
error: Content is protected !!