বাংলাদেশ, বুধবার, ২৭ মে ২০২৬
১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
২৭ মে ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আরাফাতে হাজীরা, দিনভর গুনাহমুক্তির আর্তি

ডেস্ক রিপোর্ট: আরাফাতে অবস্থান করছেন আল্লাহর মেহমানরা। সূর্যাস্ত পর্যন্ত ঐতিহাসিক এ ময়দানে অবস্থান করবেন হাজীরা।তাঁবুতে তাঁবুতে চলছে দোয়া-দরুদ ও নানা ধর্মীয় আলোচনা, ওয়াজ-নসিহত।
আরাফাতের দিন শ্রেষ্ঠতম বরকতময় দিন।

ইবাদত ও প্রার্থনা কবুলের দিন। শরিয়তে আরাফাতে অবস্থানই হজ হিসেবে অভিহিত।
সে কারণে আল্লাহর কাছে তাঁর মেহমানদের আজ নানা আর্তি। হজ কবুলের জন্য মহান রবের কাছে নিবেদন ও প্রার্থনা জানাচ্ছেন হাজীরা।
তাঁবুর ভেতর-বাইরে হাজীরা দু’হাত তুলে করছেন মোনাজাত। কেউ চুপিসারে, কেউবা উচ্চস্বরে করছেন ক্রন্দন। অতীতের ভুল-ত্রুটি ও পাপমোচনে চলছে রোনাজারি। তীব্র তাপদাহে হাজীদের তাঁবুতে অবস্থান করার নির্দেশনা থাকলেও তা মানতে চাইছেন না তাঁরা।

সোমবার রাত থেকেই মিনা থেকে আরাফাতের উদ্দেশে রওয়ানা করেন আল্লাহর মেহমানরা। দুপুরে আরাফাতে মসজিদে নামিরায় হজের খুতবা দেন ইমামুল হজ, মসজিদে নববীর প্রধান ইমাম ও খতিব শায়েখ আলি বিন আবদুল রহমান আল-হুজাইফি। খুতবার পর হাজীরা একসঙ্গে যোহর ও আসরের নামাজ আদায় করেন।

মঙ্গলবার সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশে রওয়ানা দেবেন হাজীরা। তাঁরা সেখানে মাগরিব ও এশার নামাজ শেষে উন্মুক্ত আকাশের নিচে রাত্রিযাপন করবেন। পরদিন (বুধবার) ফজরের নামাজ শেষে মুজদালিফা থেকে মিনায় যাবেন হাজীরা এবং শুধু বড় জামারায় কঙ্কর নিক্ষেপ করবেন। এরপর মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় পশু কোরবানিসহ হজের অন্যান্য আনুষ্ঠানিকতা পালন করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পে কেঁপে উঠলো পাকিস্তান

অষ্টম বাংলাদেশি হিসেবে নুরুন্নাহার নিম্নির এভারেস্ট জয়

‘সম্পূর্ণ প্রোটিন’ থাকে গরুর মাংসে, খেতে পারেন ডায়াবেটিস এবং হৃদ রোগীরাও

ঈদে নাটক ‘কাজের মেয়ে অরিন’

আরাফাতে হাজীরা, দিনভর গুনাহমুক্তির আর্তি

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩১

ঢাকাসহ ৯ জেলার জন্য সতর্কবার্তা, নদীবন্দরে সংকেত

পটুয়াখালীর ৩০ স্থানে ঈদুল আজহা উদযাপন

সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা উদযাপন

কাতার বিশ্বকাপের ‘নায়কদের’ নিয়ে মরক্কোর চূড়ান্ত দল ঘোষণা

১০

সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

১১

হাজী নজরুলের বিরুদ্ধে মামলায় জামায়াতের তীব্র প্রতিবাদ

১২

বিশ্বকাপের আগে চোটে শঙ্কায় মেসি

১৩

বাংলাদেশে ঢুকতে ভারত সীমান্তে হঠাৎ শত শত মানুষের ভিড়

১৪

কোমরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প

১৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বিএনপি করিয়েছে: আসিফ মাহমুদ

১৬

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু

১৭

আশাশুনিতে বাজার মনিটরিং, হোটেল ব্যবসায়ীকে জরিমানা

১৮

দেবহাটায় দুস্থ‌দের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণ

১৯

চামড়া পাচার রোধে সীমান্তে সতর্ক বিজিবি

২০
error: Content is protected !!