বাংলাদেশ, বুধবার, ২৭ মে ২০২৬
১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
২৭ মে ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কাতার বিশ্বকাপের ‘নায়কদের’ নিয়ে মরক্কোর চূড়ান্ত দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপে রূপকথার গল্পই তৈরি করেছিল মরক্কো। প্রথমবারের মতো সেমিফাইনাল খেলেছিল তারা। এবার আসন্ন ফিফা বিশ্বকাপকে সামনে রেখে গেল বিশ্বকাপের ৯ নায়ককে নিয়ে ২৬ সদস্যের চূড়ান্ত অফিশিয়াল স্কোয়াড ঘোষণা করেছে আফ্রিকার দেশটির কোচ মোহামেদ ওয়াহবি।

ঘোষিত ২৬ সদস্যের দলে কাতার বিশ্বকাপের ইতিহাস গড়া ৯ জন তারকাকে রাখা হয়েছে, যাদের ওপর ভিত্তি করেই মরক্কো এবার উত্তর আমেরিকার মাঠে নামবে। এই তালিকায় আছেন তারকা গোলরক্ষক ইয়াসিন বুনো, নায়েফ আগের্ড, সোফিয়ান আমরাবাত এবং দলের অধিনায়ক আশরাফ হাকিমি।

স্কোয়াড নির্বাচন নিয়ে কোচ মোহামেদ ওয়াহবি বলেন, ‘আমরা মে মাসের ট্রেনিং ক্যাম্পের পারফরম্যান্সের ওপর সবচেয়ে বেশি জোর দিয়েছি। কাতার বিশ্বকাপের সুখস্মৃতি আমাদের আছে, কিন্তু আমরা শুধু অতীত নিয়ে বেঁচে থাকতে পারি না। মরক্কোর ফুটবল প্রতিভার এক বিশাল ভাণ্ডার রয়েছে এবং আমরা সবাইকে সমান সুযোগ দিতে চেয়েছি।’

মরক্কোর ২৬ সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড:

গোলকিপার:

ইয়াসিন বুনো, মুনির এল কাজউই ও আহমেদ রেদা তাগনাউতি।

ডিফেন্ডার:

নুসের মাজরাউই, আনাস সালাহ-এদিন, ইউসেফ বেলাম্মারি, আশরাফ হাকিমি, জাকারিয়া এল ওয়াহদি, নায়েফ আগের্ড, শাদি রিয়াদ, রেদুয়ান হালহাল ও ইসা দিওপ।

মিডফিল্ডার:

সমীর এল মুরাবিত, আইয়ুব বুয়াদ্দি, নিল এল আয়নাউই, সোফিয়ান আমরাবাত, আজাদ্দিন উনাহি, বিলাল এল খানোস ও ইসমায়েল সাইবারি।

ফরোয়ার্ড:

আবদে ইজ্জালজুলি, শেমশাদিন তালবি, সুফিয়ান রাহিমি, আইয়ুব এল কাওবি, ব্রাহিম দিয়াজ, ইয়াসিন গেসিম ও আইয়ুব আমাইমুনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পে কেঁপে উঠলো পাকিস্তান

অষ্টম বাংলাদেশি হিসেবে নুরুন্নাহার নিম্নির এভারেস্ট জয়

‘সম্পূর্ণ প্রোটিন’ থাকে গরুর মাংসে, খেতে পারেন ডায়াবেটিস এবং হৃদ রোগীরাও

ঈদে নাটক ‘কাজের মেয়ে অরিন’

আরাফাতে হাজীরা, দিনভর গুনাহমুক্তির আর্তি

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩১

ঢাকাসহ ৯ জেলার জন্য সতর্কবার্তা, নদীবন্দরে সংকেত

পটুয়াখালীর ৩০ স্থানে ঈদুল আজহা উদযাপন

সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা উদযাপন

কাতার বিশ্বকাপের ‘নায়কদের’ নিয়ে মরক্কোর চূড়ান্ত দল ঘোষণা

১০

সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

১১

হাজী নজরুলের বিরুদ্ধে মামলায় জামায়াতের তীব্র প্রতিবাদ

১২

বিশ্বকাপের আগে চোটে শঙ্কায় মেসি

১৩

বাংলাদেশে ঢুকতে ভারত সীমান্তে হঠাৎ শত শত মানুষের ভিড়

১৪

কোমরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প

১৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বিএনপি করিয়েছে: আসিফ মাহমুদ

১৬

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু

১৭

আশাশুনিতে বাজার মনিটরিং, হোটেল ব্যবসায়ীকে জরিমানা

১৮

দেবহাটায় দুস্থ‌দের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণ

১৯

চামড়া পাচার রোধে সীমান্তে সতর্ক বিজিবি

২০
error: Content is protected !!