বাংলাদেশ, বুধবার, ২৭ মে ২০২৬
১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
২৭ মে ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

অষ্টম বাংলাদেশি হিসেবে নুরুন্নাহার নিম্নির এভারেস্ট জয়

ডেস্ক রিপোর্ট: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অষ্টম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করলেন বাংলাদেশের পর্বতারোহী নুরুন্নাহার নিম্নি। বুধবার (২৭ মে) নেপাল সময় সকাল ৫টা ২৪ মিনিটে এভারেস্টের চূড়ায় উঠে বাংলাদেশের লাল-সবুজ পতাকা ওড়ান তিনি। খবরটি নিশ্চিত করেছে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব।

২০১২ সালে নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরীনের ১৪ বছর পর বাংলাদেশি কোনো নারী এভারেস্টের শিখরে উঠলেন। এবারের অভিযানে বাংলাদেশ থেকে একমাত্র আরোহী ছিলেন নিম্নি।

গত ১১ এপ্রিল ঢাকা থেকে নেপালে যাত্রা শুরু করেন তিনি। কয়েক দফা প্রতিকূল আবহাওয়া মোকাবিলা করে অবশেষে ২৫ মে আবার সামিট পুশ শুরু করেন। ক্যাম্প-৪ থেকে চূড়ান্ত আরোহণ শেষে আজ ভোরে পৌঁছে যান বিশ্বের সর্বোচ্চ শিখরে।

বর্তমানে পূবালী ব্যাংক পিএলসি–এর প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত নিম্নি পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগে। পাহাড়ের প্রতি ভালোবাসা থেকেই তার পর্বতারোহণে যাত্রা শুরু।

নুরুন্নাহার নিম্নির এই অর্জনে বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে যুক্ত হলো নতুন এক গৌরবগাথা।

উল্লেখ্য, প্রথম বাংলাদেশি নারী হিসেবে ২০১২ সালের ১৯ মে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন নিশাত মজুমদার। একই বছরের ২৬ মে শিখর জয় করেন ওয়াসফিয়া নাজরীন। এরপর দীর্ঘ ১৪ বছর পর বাংলাদেশি নারী হিসেবে এভারেস্টের চূড়ায় উঠলেন নুরুন্নাহার নিম্নি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পে কেঁপে উঠলো পাকিস্তান

অষ্টম বাংলাদেশি হিসেবে নুরুন্নাহার নিম্নির এভারেস্ট জয়

‘সম্পূর্ণ প্রোটিন’ থাকে গরুর মাংসে, খেতে পারেন ডায়াবেটিস এবং হৃদ রোগীরাও

ঈদে নাটক ‘কাজের মেয়ে অরিন’

আরাফাতে হাজীরা, দিনভর গুনাহমুক্তির আর্তি

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩১

ঢাকাসহ ৯ জেলার জন্য সতর্কবার্তা, নদীবন্দরে সংকেত

পটুয়াখালীর ৩০ স্থানে ঈদুল আজহা উদযাপন

সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা উদযাপন

কাতার বিশ্বকাপের ‘নায়কদের’ নিয়ে মরক্কোর চূড়ান্ত দল ঘোষণা

১০

সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

১১

হাজী নজরুলের বিরুদ্ধে মামলায় জামায়াতের তীব্র প্রতিবাদ

১২

বিশ্বকাপের আগে চোটে শঙ্কায় মেসি

১৩

বাংলাদেশে ঢুকতে ভারত সীমান্তে হঠাৎ শত শত মানুষের ভিড়

১৪

কোমরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প

১৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বিএনপি করিয়েছে: আসিফ মাহমুদ

১৬

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু

১৭

আশাশুনিতে বাজার মনিটরিং, হোটেল ব্যবসায়ীকে জরিমানা

১৮

দেবহাটায় দুস্থ‌দের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণ

১৯

চামড়া পাচার রোধে সীমান্তে সতর্ক বিজিবি

২০
error: Content is protected !!