বাংলাদেশ, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
২৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২৫ মে ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সাকিবের বিরুদ্ধে থানায় গুরুতর অভিযোগ অভিনেত্রীর

বিনোদন ডেস্ক: পাকিস্তানের মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) প্রাদেশিক পরিষদের সদস্য (এমপিএ) সাকিব চাধার। তার বিরুদ্ধে হয়রানি ও ব্ল্যাকমেলের গুরুতর অভিযোগ এনে পুলিশের কাছে এফআইআর দায়ের করেছেন অভিনেত্রী ও মডেল মোমিনা ইকবাল।

সংবাদমাধ্যম জিও টিভির প্রতিবেদন অনুসারে, গত ২২ মে লাহোরের চুং থানায় এফআইআরটি দায়ের করা হয়। অভিনেত্রীর অভিযোগ, সাকিব তাকে এবং তার হবু স্বামীকে ফোনে ক্রমাগত প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন।

মোমিনা জানান, এই আইনপ্রণেতা তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তবে সাকিব আগে থেকে বিবাহিত এবং তার দুজন স্ত্রী রয়েছে।

এই বিয়ের খবর জানতে পেরে মোমিনা তার প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন। এরপর থেকে ওই রাজনীতিক তার ওপর ক্ষুব্ধ হন এবং বিভিন্ন সময়ে অশালীন ও আপত্তিকর ভাষা ব্যবহার শুরু করেন।
এখানেই শেষ নয়। শুধু মোমিনাই নন, তার বোনের ফোনেও হুমকিমূলক ও আপত্তিকর বার্তা পাঠিয়ে মানসিক নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ।

এ ঘটনায় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ জানিয়েছেন, মোমিনা ও সাকিবের মামলায় তথ্য অনুসন্ধানের ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব, চাপ বা হুমকি সহ্য করা হবে না। যেকোনো ধরনের অনৈতিক হস্তক্ষেপের বিরুদ্ধে প্রশাসন কঠোর ও আপোষহীন ব্যবস্থা গ্রহণ করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাবিবুল ইসলাম হাবিবকে নাগরিক উন্নয়ন সমন্বয় কমিটির সংবর্ধনা

বইয়ের বিকল্প কেবল বই || ‎তারিক ইসলাম

শেষ হলো ১০ দিনব্যাপী বৃক্ষমেলা

সাতক্ষীরা সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের ব্যবসায় ব্যবস্থাপনা বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ

শ্যামনগরে অবৈধ কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট

পাইকগাছায় নজিরবিহীন লোডশেডিং, ২৪ ঘণ্টায় বিদ্যুৎ মিলছে ৩–৪ ঘণ্টা

থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত খায়রুল বাসার

সাতক্ষীরায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার ১ম পর্বে ৮টি দলের জয়

তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

আশাশুনিতে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনে ত্রৈমাসিক সমন্বয় সভা

১০

গণমাধ্যমের উপস্থিতিতে হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ: ইসি সচিব

১১

ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা

১২

বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি, বিনিয়োগ ৬১৯ কোটি টাকা

১৩

সুন্দরবনে ১শ’ হরিণের শিকারের ফাঁদ উদ্ধার

১৪

৪ পরীক্ষার্থীকে পাস করাতে পারেননি ১২ শিক্ষক

১৫

ইনফান্তিনোর পক্ষ নিয়েই ফিফাকে কড়া হুশিয়ারি ট্রাম্পের

১৬

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স শুনানি শুরু

১৭

২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন

১৮

দুবাইয়ে থাকছেন মোস্তাফিজ, দলছাড়া সাকিব-তাসকিন

১৯

টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশের ১৫ সদস্যের দল ঘোষণা

২০
error: Content is protected !!