ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নে ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে পাতাখালী ফাউন্ডেশন।
বুধবার (২৭ মে) এসব উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মপুকুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ইদ্রিস আলী মিলন।
অনুষ্ঠানে পাতাখালি ফাউন্ডেশনের সভাপতি এম তৌহিদুজ্জামান মারুফের সভাপতিত্বে, পাতাখালি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের সঞ্চালনায় ও পাতাখালি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এস এইচ কাজলের ব্যবস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য জাহানারা শহীদুল্লাহ, সাবেক ইউপি সদস্য এস এম সাইফুল্লাহ, সারাফাত হোসাইন, আবু হানিফা সজিব, এম তৈয়বুর রহমান, গাজী বায়জিদ হোসেন ও মাকসুদুর রহমান মুন্না।
মন্তব্য করুন