বাংলাদেশ, বুধবার, ২৭ মে ২০২৬
১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
২৭ মে ২০২৬, ৯:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনে হামলার ঘটনায় ১ সপ্তাহ পর মামলা, আসামি ৩৭৩ জন

 

ডেস্ক রিপোর্ট: সুন্দরবনের অভয়ারণ্যে কাঁকড়া শিকারকালে বনকর্মীর গুলিতে এক জেলের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনি ফরেস্ট স্টেশনে হামলা, ভাঙচুর ও বনকর্মীদের মারধরের ঘটনায় এক সপ্তাহ পর মামলা দায়ের করা হয়েছে। মামলায় ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩৫০ জনকে আসামি করা হয়েছে।

বুড়িগোয়ালিনি স্টেশন কর্মকর্তা ফজলুল হক বাদী হয়ে মঙ্গলবার (২৬ মে) শ্যামনগর থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ মে ভোরে সুন্দরবনের খুলনা রেঞ্জের নলিয়ান স্টেশনের পাটকোস্টা হেলাবাসী অভয়ারণ্য এলাকায় একটি জেলে নৌকা দেখতে পেয়ে বনবিভাগের একটি টহল দল তাদের চ্যালেঞ্জ করে। অভিযোগ করা হয়, জেলেদের ট্রলারটি বনকর্মীদের সংকেতে সাড়া না দেওয়ায় গুলি চালানো হয়। এতে গাবুরা ইউনিয়নের আমিনুর রহমান নামে এক জেলে গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

পরে দুপুরে আমিনুর রহমানের মরদেহ এলাকায় নিয়ে আসা হলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিকেল সাড়ে ৩টার দিকে ক্ষুব্ধ গ্রামবাসী মরদেহ নিয়ে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন ঘেরাও করে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে বিক্ষুব্ধ লোকজন স্টেশনের ভেতরে প্রবেশ করে ভবন ও আসবাবপত্রে ভাঙচুর চালায়। এসময় বনকর্মীরা বাধা দিলে তপন, মেজবাহ, ফারুক, এখলেছার আলী ও ফয়জুর রহমান নামে পাঁচ বনকর্মীকে মারধর করে আহত করা হয়। পরে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

মামলায় প্রায় চার লাখ টাকার মালামাল ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় গাবুরার আবুল কালাম, ইয়াছিন আরাফাত, আবরিয়া হোসেনসহ ২৩ জনকে নামীয় আসামি করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা শ্যামনগর থানার উপ পরিদর্শক অনিরুদ্ধ রায় জানান, ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। #

২৭.৫.২৬

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ উপহার নিয়ে ছিন্নমূল মানুষের পাশে ছাত্রদল নেতা বাপ্পী-শাহিন

কোরবানি হচ্ছে না, চিড়িয়াখানায় যাচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনে হামলার ঘটনায় ১ সপ্তাহ পর মামলা, আসামি ৩৭৩ জন

বেড়িবাঁধ প্রকল্পে হামলা-চাঁদাবাজির মামলায় চেয়ারম্যানপুত্র গ্রেফতার

ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে পাতাখালি ফাউন্ডেশন

চাহিদা এখন ‘খাইট্টা’র

শ্যামনগরের বজ্রপাতে নারীর মৃত্যু

আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যু

ভূমিকম্পে কেঁপে উঠলো পাকিস্তান

অষ্টম বাংলাদেশি হিসেবে নুরুন্নাহার নিম্নির এভারেস্ট জয়

১০

‘সম্পূর্ণ প্রোটিন’ থাকে গরুর মাংসে, খেতে পারেন ডায়াবেটিস এবং হৃদ রোগীরাও

১১

ঈদে নাটক ‘কাজের মেয়ে অরিন’

১২

আরাফাতে হাজীরা, দিনভর গুনাহমুক্তির আর্তি

১৩

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩১

১৪

ঢাকাসহ ৯ জেলার জন্য সতর্কবার্তা, নদীবন্দরে সংকেত

১৫

পটুয়াখালীর ৩০ স্থানে ঈদুল আজহা উদযাপন

১৬

সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা উদযাপন

১৭

কাতার বিশ্বকাপের ‘নায়কদের’ নিয়ে মরক্কোর চূড়ান্ত দল ঘোষণা

১৮

সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

১৯

হাজী নজরুলের বিরুদ্ধে মামলায় জামায়াতের তীব্র প্রতিবাদ

২০
error: Content is protected !!