বাংলাদেশ, বুধবার, ২৭ মে ২০২৬
১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
২৭ মে ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চাহিদা এখন ‘খাইট্টা’র

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 41;

এমএ মামুন, দেবহাটা: রাত পোহালেই পবিত্র ঈদ উল আযহা। সকালে ঈদের নামাজ আদায়ের পর পশু কোরবানি করবেন ধর্মপ্রাণ মুসুল্লীরা। কোরবানি পশু জবাইয়ের পর মাংস প্রস্তুতে অতি প্রয়োজনীয় একটি উপকরণ খাইট্টা। এই শেষ সময়ে তাই এখন খাইট্টার চাহিদা তুঙ্গে।

সারা বছর এই বিশেষ উপকরণটির চাহিদা তেমন একটা না থাকলেও কোরবানির ঈদের সময় হঠাৎই চাহিদা বাড়ে খাইট্টার।

গ্রাম থেকে শহর- সব জায়গাতেই কোরবানির মাংস কাটার জন্য কাঠের এই খাইট্টা বা শক্ত কাঠের গুঁড়ির প্রয়োজন হয়। একটি গরুর মাংস প্রস্তুত করতে সাধারণত দুই থেকে তিনটি খাইট্টা লাগে, আর একটি ছাগলের জন্য একটি খাইট্টাই যথেষ্ট।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিভিন্ন এলাকার করাতকলে গাছের গুঁড়ি গোল করে কেটে এসব খাইট্টা তৈরি করা হয়। অঞ্চলভেদে এগুলোকে খাইট্টা, খটিয়া, কাইটে, গুঁড়ি কিংবা শপার নামেও ডাকা হয়। যা দেবহাটা উপজেলার সখিপুর মোড় থেকে সখিপুর হাসপাতাল সংলগ্ন রাস্তার দুধারে সারি সারি সাজিয়ে রাখতে দেখা যায়। আকার ও মানভেদে প্রতিটি খাইট্টা ১৫০ টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

মাঝ সখিপুর গ্রামের কাঠ ব্যবসায়ী আকাশ হোসেন বলেন, মাংস কাটার কাজে কাঠের খাইট্টার কোনো বিকল্প নেই। বিশেষ করে তেঁতুল কাঠের তৈরি খাইট্টার চাহিদা সবচেয়ে বেশি।

একই এলাকার মামুন হোসেন বলেন, তেঁতুল কাঠ অত্যন্ত শক্ত হওয়ায় চাপাতির কোপ সহজে বসে না এবং কাঠের গুঁড়ো খুব কম ওঠে। ফলে কাঠের গুঁড়ো মিশে মাংস নষ্ট হওয়ার আশঙ্কা থাকে না। এই স্থায়িত্বের কারণেই তেঁতুল কাঠের খাইট্টার চাহিদা সবচেয়ে বেশি।

আমতলা মোড়ের ফজলে রাব্বি বলেন, কোরবানির মাংস কাটার জন্য ভালো মানের খাইট্টা খুবই দরকার। ছাগলের মাংস কাটতে ছোট খাইট্টা ব্যবহার হয়। তবে গরু বা মহিষের মাংস কাটতে বড় খাইট্টা ব্যবহার হয়ে থাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাহিদা এখন ‘খাইট্টা’র

শ্যামনগরের বজ্রপাতে নারীর মৃত্যু

আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যু

ভূমিকম্পে কেঁপে উঠলো পাকিস্তান

অষ্টম বাংলাদেশি হিসেবে নুরুন্নাহার নিম্নির এভারেস্ট জয়

‘সম্পূর্ণ প্রোটিন’ থাকে গরুর মাংসে, খেতে পারেন ডায়াবেটিস এবং হৃদ রোগীরাও

ঈদে নাটক ‘কাজের মেয়ে অরিন’

আরাফাতে হাজীরা, দিনভর গুনাহমুক্তির আর্তি

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩১

ঢাকাসহ ৯ জেলার জন্য সতর্কবার্তা, নদীবন্দরে সংকেত

১০

পটুয়াখালীর ৩০ স্থানে ঈদুল আজহা উদযাপন

১১

সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা উদযাপন

১২

কাতার বিশ্বকাপের ‘নায়কদের’ নিয়ে মরক্কোর চূড়ান্ত দল ঘোষণা

১৩

সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

১৪

হাজী নজরুলের বিরুদ্ধে মামলায় জামায়াতের তীব্র প্রতিবাদ

১৫

বিশ্বকাপের আগে চোটে শঙ্কায় মেসি

১৬

বাংলাদেশে ঢুকতে ভারত সীমান্তে হঠাৎ শত শত মানুষের ভিড়

১৭

কোমরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প

১৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বিএনপি করিয়েছে: আসিফ মাহমুদ

১৯

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু

২০
error: Content is protected !!