বাংলাদেশ, বুধবার, ২৭ মে ২০২৬
১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
২৭ মে ২০২৬, ৭:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বেড়িবাঁধ প্রকল্পে হামলা-চাঁদাবাজির মামলায় চেয়ারম্যানপুত্র গ্রেফতার

 

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে জাইকার অর্থায়নে চলমান বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পে চাঁদাবাজি ও হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় আব্দুর রহমান নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৭ মে) শ্যামনগর থানা পুলিশ গ্রেফতারকৃত আসামিকে সাতক্ষীরা কারাগারে পাঠিয়েছে। এর আগে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার আব্দুর রহমান বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শ্যামনগর উপজেলা জামায়াতের কর্ম পরিষদ ও সুরা সদস্য হাজী মোঃ নজরুল ইসলামের ছেলে। তিনি ওই মামলার ২ নম্বর আসামি।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ মে রাতে প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান আর-রাদ করপোরেশনের আইন কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন বাদী হয়ে শ্যামনগর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় জামায়াত নেতা ইউপি চেয়ারম্যান হাজী মোঃ নজরুল ইসলাম, তার ছেলে আব্দুর রহমানসহ ২৫ জনকে আসামি করা হয়।

মামলায় অভিযোগ করা হয়েছে, অভিযুক্তরা জাইকার অর্থায়নে চলমান বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পে চাঁদা দাবি, হামলা, মারধর ও কাজ বন্ধ করে দেওয়ার চেষ্টা করেন। ওই ঘটনায় প্রকল্পের প্রকৌশলী জাহিদ হাসান ও কর্মচারী ফেরদৌস আহত হন।

গ্রেপ্তারের বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, মামলার ২ নম্বর আসামি আব্দুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, তবে চেয়ারম্যান হাজী মোঃ নজরুল ইসলাম তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা।

অপরদিকে, মামলাটিকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, শ্যামনগর উপজেলা শাখা। দলটির নেতারা গত সোমবার (২৫ মে) একটি লিখিত বিবৃতিতে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন।

প্রসঙ্গত, ঠিকাদারী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রকল্প এলাকার চর বনায়নের শত শত গাছ নির্বিচারে কাটার অভিযোগ রয়েছে। ইতোপূর্বে এ বিষয়ে স্থানীয়রা আন্দোলনও করে। তখন থেকেই ঠিকাদারী প্রতিষ্ঠান ও স্থানীয় চেয়ারম্যানের সাথে রেষারেষি চলছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেড়িবাঁধ প্রকল্পে হামলা-চাঁদাবাজির মামলায় চেয়ারম্যানপুত্র গ্রেফতার

ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে পাতাখালি ফাউন্ডেশন

চাহিদা এখন ‘খাইট্টা’র

শ্যামনগরের বজ্রপাতে নারীর মৃত্যু

আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যু

ভূমিকম্পে কেঁপে উঠলো পাকিস্তান

অষ্টম বাংলাদেশি হিসেবে নুরুন্নাহার নিম্নির এভারেস্ট জয়

‘সম্পূর্ণ প্রোটিন’ থাকে গরুর মাংসে, খেতে পারেন ডায়াবেটিস এবং হৃদ রোগীরাও

ঈদে নাটক ‘কাজের মেয়ে অরিন’

আরাফাতে হাজীরা, দিনভর গুনাহমুক্তির আর্তি

১০

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩১

১১

ঢাকাসহ ৯ জেলার জন্য সতর্কবার্তা, নদীবন্দরে সংকেত

১২

পটুয়াখালীর ৩০ স্থানে ঈদুল আজহা উদযাপন

১৩

সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা উদযাপন

১৪

কাতার বিশ্বকাপের ‘নায়কদের’ নিয়ে মরক্কোর চূড়ান্ত দল ঘোষণা

১৫

সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

১৬

হাজী নজরুলের বিরুদ্ধে মামলায় জামায়াতের তীব্র প্রতিবাদ

১৭

বিশ্বকাপের আগে চোটে শঙ্কায় মেসি

১৮

বাংলাদেশে ঢুকতে ভারত সীমান্তে হঠাৎ শত শত মানুষের ভিড়

১৯

কোমরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প

২০
error: Content is protected !!