বাংলাদেশ, শনিবার, ১১ জুলাই ২০২৬
২৭ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
১৭ মে ২০২৬, ৭:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অ্যান্টিবায়োটিকের অপ্রয়োজনীয় ও অনিয়ন্ত্রিত ব্যবহারে ‘স্বাস্থ্যঝুঁকি’

oppo_2

গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সাভারের গণ বিশ্ববিদ্যালয় হেলথ ক্লাবের উদ্যোগে অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের চতুর্থ তলার ৪১৭নং কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আবুল হোসেন। বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয় গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মোঃ তরিকুল ইসলাম, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন ড. মোঃ ফুয়াদ হোসেন ও সামাজিক বিজ্ঞান ও কলা অনুষদের ডিন প্রফেসর ড. নিলুফার সুলতানা ডিন।

সেমিনারে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশ নেন।

এতে প্রধান আলোচক ছিলেন ন্যাশনাল এএমআর এমপিটিএফ কনসালট্যান্ট ড. মোঃ হাবিবুর রহমান।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. মো. আবুল হোসেন বলেন, গ্রামের অনেক ফার্মেসিতে সামান্য অসুস্থতাতেও সহজেই অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, যা অত্যন্ত উদ্বেগজনক। অথচ একজন চিকিৎসক রোগীর অবস্থা বুঝে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রয়োজন অনুযায়ী অ্যান্টিবায়োটিক প্রদান করেন। অপ্রয়োজনীয় ও অনিয়ন্ত্রিত অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে ভবিষ্যতে এমন সময় আসতে পারে, যখন অ্যান্টিবায়োটিক আর কার্যকর থাকবে না। তাই অ্যান্টিবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে আমাদের সবাইকে আরও সচেতন ও সতর্ক হতে হবে। আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থার বাস্তবতায় জনসচেতনতা বৃদ্ধি এখন খুবই জরুরি।

প্রধান আলোচক ড. মোঃ হাবিবুর রহমান বলেন, অ্যান্টিবায়োটিক ব্যবহারে সবাইকে আরও সচেতন হতে হবে। নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে এবং সাধারণ অসুস্থতায় অপ্রয়োজনীয়ভাবে অ্যান্টিবায়োটিক গ্রহণ থেকে বিরত থাকতে হবে। তিনি আরও বলেন, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স ভবিষ্যতে বৈশ্বিক স্বাস্থ্যঝুঁকির অন্যতম প্রধান কারণ হয়ে উঠতে পারে। তাই এ বিষয়ে এখন থেকেই জনসচেতনতা বৃদ্ধি, সঠিক চিকিৎসা গ্রহণ এবং দায়িত্বশীলভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহারের কোনো বিকল্প নেই।

সেমিনারে শিক্ষার্থীরা অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার ও প্রতিরোধে সচেতন ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৭১ দিন পর বিদেশের মাটিতে ওয়ানডে জিতল বাংলাদেশ

গাবুরার নিহত জেলের পরিবারকে তারেক রহমানের পক্ষে ৫ লাখ টাকার আর্থিক সহায়তা

ভাঙ্গায় উল্টে থাকা ডিমবোঝাই ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৫

আশাশুনির বড়দলে জলমগ্ন এলাকা পরিদর্শনে ইউএনও

কেশবপুর শহরে যত্রতত্র ময়লার স্তুপ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি!

অর্থাভাবে চিকিৎসা বঞ্চিত লতিফ সরদারের পাশে পাইকগাছার ইউএনও

কেশবপুরে নারীদের গবাদিপশু পালন প্রশিক্ষণ  

যতদিন গায়ে পুলিশের পোশাক থাকবে, ততদিন জানমালের পাহারা দিয়ে যাব: শ্যামনগরের নবাগত ওসি

সাতক্ষীরায় কচি কণ্ঠের আসরের কমিটি গঠন: বিপ্লব সভাপতি, মাহিদা সম্পাদক

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল রোববার

১০

‘বাংলা কিউআর’ প্রচলনে সাতক্ষীরায় জনতা ব্যাংকের নানা উদ্যােগ

১১

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টস জিতল বাংলাদেশ

১২

ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ধেয়ে আসছে ঝড়

১৪

আজ পূর্ণিমার জন্মদিন, কত বছরে পা রাখলেন চিরসবুজ এই নায়িকা?

১৫

বন্যায় ভেসে গেছে ৯১ কোটি টাকার মাছ, ডুবলো কৃষিজমি

১৬

বেলজিয়ামকে হারিয়ে সেমি ফাইনালে স্পেন

১৭

অ্যান্ডি বার্নহামই হচ্ছেন যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী: বিবিসি

১৮

মুক্তি পেল জয়া আহসানের নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’

১৯

টানা বৃষ্টিতে বিপর্যস্ত উপকূলের জনজীবন

২০
error: Content is protected !!