বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৬ জুলাই ২০২৩, ৬:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হারমানপ্রীতের শাস্তি উদাহরণ হয়ে থাকবে : আফ্রিদি

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে শেষ ওয়ানডেতে বিতর্কিত কর্মকাণ্ড করেন ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর। আউট হওয়ার পর ব্যাট দিয়ে স্টাম্প ভাঙার পাশপাশি প্রকাশ্যে আম্পায়ারের সমালোচনা করেছেন তিনি।
এসব কাণ্ডে আইসিসির কোড অব কন্ডাক্ট ভঙ্গ করেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। যে কারণে তাকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। হারমানপ্রীতের এই শাস্তি ক্রিকেটের জন্য উদাহরণ হয়ে থাকবে বলে মনে করেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদি।

আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা করে কোড অব কন্ডাক্টের ২.৮ ধারা ভাঙেন হারমানপ্রীত। এর শাস্তি হিসেবে ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা ও তিনটি ডিমোরিট পয়েন্ট দেওয়া হয়েছে তাকে। এছাড়া লেভেল-১ অপরাধ করে আইসিসির ২.৭ ধারা ভেঙেছেন হারমানপ্রীত। সেজন্য আরও একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয় তাকে। চারটি ডিমেরিট পয়েন্ট পাওয়ায় আগামী দুই ওয়ানডে বা টি-টোয়েন্টি ম্যাচে খেলতে পারবেন না তিনি।

হারমানপ্রীতের আচরণ প্রসঙ্গে আফ্রিদি বলেন, ‘এটা শুধু ভারতের ক্ষেত্রে নয় এর আগেও আমরা ক্রিকেটে এই ধরনের জিনিস দেখেছি। তবে হ্যাঁ, এটা ঠিক যে নারী ক্রিকেটে এরকম খুব একটা দেখা যায় না। হারমানপ্রীতের এই ঘটনাটা একটা বড় ঘটনা। আইসিসির অধীনে এটা একটা বড় টুর্নামেন্ট। শাস্তি দিয়ে আইসিসি ঠিক করেছে। আগামীতে এটা উদাহরণ হিসাবে থেকে যাবে। ক্রিকেটে আক্রমণাত্মক হওয়া যায়, কিন্তু নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। এই ঘটনা একটু অতিরিক্ত হয়ে গিয়েছে। ’

এদিকে বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজটি আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত ছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

২

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৩

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৪

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৫

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৬

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৭

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৮

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৯

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১০

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১১

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১২

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৩

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৪

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৫

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৬

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৭

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৮

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৯

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

২০