বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২০ এপ্রিল ২০২৪, ৬:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ব্রাদার্সের জালে মোহামেডানের ৮ গোল

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে মাঠে নেমেছিল মোহামেডান। ম্যাচে ৮-০ গোলে জিতেছে সাদা-কালোরা।
একাই পাঁচ গোল করেছেন দলের অধিনায়ক সুলেমান দিয়াবাতে। এছাড়া ইমন, জুয়েল মিয়া ও এমানুয়েল টনি একবার করে পান জালের দেখা।

চলতি লিগে এটিই সবচেয়ে বড় ব্যবধানের জয়। এই জয়ে ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা। এই ম্যাচের পর লিগের গোলদাতার তালিকায় শীর্ষে উঠে এলেন দিয়াবাতে; বর্তমানে তার গোল ১৩টি।

ম্যাচের ৩৪ মিনিটে লিড নেয় মোহামেডান। নিজেদের মধ্যে বল দেওয়া নেওয়া করে মোজাফ্ফর মোজাফ্ফরভের থ্রু পাস ছোট বক্সের সামনে থেকে দারুণ শটে জালে জড়িয়ে দেন ইমন। এরপর দিয়াবাতের গোলোৎসবের শুরু।

প্রথমার্ধের শেষ দিকে এমানুয়েল সানডের আড়াআড়ি ক্রসে গোলমুখ থেকে প্লেসিং শটে ব্যবধান দ্বিগুণ করেন দিয়াবাতে।

যোগ করা সময়ে তিন ডিফেন্ডারের প্রতিরোধ গুঁড়িয়ে একক প্রচেষ্টায় বক্সে ঢুকে আগুয়ান গোলরক্ষককে কাটিয়ে দৃষ্টিনন্দন গোলটি করেন দিয়াবাতে।

৬৮তম মিনিটে বাম দিক দিয়ে আক্রমণে ওঠা জাফর ইকবালের আড়াআড়ি ক্রসে গোলমুখ থেকে ডাইভিং হেডে দিয়াবাতে পূরণ করেন হ্যাটট্রিক।

চার মিনিট পর আবারও দিয়াবাতের জাদু। এবার বাম দিক দিয়ে বক্সে ঢুকে দূরূহ কোণ থেকে এগিয়ে আসা গোলকিপারকে পরাস্ত করেন তিনি। মোহামেডানও ছুটতে থাকে বড় জয়ের পথে।

ইমনের বদলি নামার দুই মিনিট পর, ৭৫তম মিনিটে গোলের খাতায় নাম তোলেন জুয়েল মিয়া। বক্সের কোণা থেকে বাম পায়ের নিখুঁত কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড।

৮৭তম মিনিটে এমানুয়েল টনির লক্ষ্যভেদের পর সতীর্থের থ্রু পাস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিয়ে আগুয়ার গোররক্ষককে কাটিয়ে স্কোরলাইন ৮-০ করেন দিয়াবাতে।

চলতি লিগে মোহামেডানই এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল। অন্যদিকে ব্রাদার্সই একমাত্র দল, যারা জয় পায়নি এখনও। ব্রাদার্স ৩ পয়েন্ট নিয়ে আছে টেবিলের তলানিতে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

২

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৩

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৪

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৫

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৬

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৭

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৮

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৯

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১০

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১১

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১২

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৩

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৪

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৫

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৬

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৭

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৮

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৯

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

২০