বাংলাদেশ, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৮ মে ২০২৪, ৬:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গাবুরায় হারির টাকা না পেয়ে জমি মালিকদের মানববন্ধন

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের খলশিবুনিয়া মৎস্য ঘেরের হারির টাকা না দিয়ে জমির মালিকদের হুমকি-ধামকি ও ভয়-ভীতি দেখিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে সাবেক এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। এতে মানবেতর জীবনযাপন করছেন ২৭০ বিঘা জমির অন্তত ৯২ জন মালিক ও তাদের পরিবারের সদস্যরা।

উপায়ন্ত না পেয়ে হারির টাকা ও জীবনের নিরাপত্তা পেতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে মানববন্ধন করেছেন তারা।

শনিবার (১৮ মে) বেলা ১২টার দিকে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের কপোতাক্ষ নদ সংলগ্ন খলিশাবুনিয়ায় (৩ নং) অবস্থিত ২৭০ বিঘা জমির মৎস্য ঘেরে বেড়িবাধে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০২২ সালে বিঘা প্রতি ২ হাজার টাকা ও ২০২৩ সালে বিঘা প্রতি ৫ হাজার টাকা এবং পরবর্তী বছরগুলো পার্শ্ববর্তী জমির হারি অনুযায়ী বার্ষিক চুক্তিমূল্যে গাবুরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি চাঁদনীমুখা এলাকার রূপচাঁদ সরদারের ছেলে মিজানুর রহমানের সঙ্গে ডিডের মাধ্যমে জমি লিজ দেন তারা। যার মেয়াদ ছিল ২০২৭ সাল পর্যন্ত।

কিন্তু চুক্তিমূল্য অনুযায়ী চলতি বছরসহ তিন বছরে ২৭০ বিঘা জমির একটি টাকাও জমির মালিকদের হারি দেওয়া হয়নি। একই সঙ্গে বিভিন্ন সময়ে ঘের এলাকায় বহিরাগতদের এনে এলাকায় ত্রাস সৃষ্টিসহ জমির মালিকদের সাথে বনিবনা না হওয়ায় জমির মালিকরা আদালতের মাধ্যমে ডিড বাতিল করেন।

বর্তমানে মিজানুর রহমান ঘের দখলসহ জমির মালিকদের হুমকি-ধামকি দিচ্ছে। এছাড়াও জমির মালিকদের অগোচরে জমি অন্যত্র হস্তান্তরের চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন তারা।

বক্তারা আরও বলেন, দীর্ঘদিন হারির টাকা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন জমির মালিকেরা। তারা অবিলম্বে জমির হারির টাকা ও তার হাত থেকে রক্ষা পাওয়ার দাবি জানান।

এসময় বক্তব্য দেন জমির মালিক মাসুদ মোল্লা, আব্বাস গাজী, নুরুন্নেসা বেগম, ফাতেমা খাতুন, সাহিদা খাতুন প্রমুখ।

এবিষয়ে সাবেক ছাত্রলীগ নেতা মিজানুর রহমান বলেন, ঘেরটা কপোতাক্ষ নদের একবারে পাশে হওয়ায় বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়। সেই হিসাবে আমি ডিড করার পরে সেটি সংস্কার করতে আমার এক থেকে দেড় বছর সময় লাগে। তাতে আমার প্রায় এক কোটি ২০ লাখ টাকা খরচ হয়। জমির মালিকদের সঙ্গে আমার কথা হয় প্রথম বছর আমার হারির টাকা মওকুফ করার জন্য। যা প্রথা অনুযায়ী অন্য ডিড গ্রহীতাদের সাথেও তিন থেকে চার বছর হারির টাকা মওকুফ করা হয়। কিন্তু জমির মালিকরা আমার রাজনৈতিক প্রতিপক্ষের ইন্ধনে আমার সাথে জমির ডিড বাতিল করেছে। যা সম্পূর্ণ বে-আইনি।

তিনি আরো বলেন, ওই ঘেরের জমি অধিকাংশ আমার আত্মীয়-স্বজনের। আমি চাই না আমার আত্মীয়-স্বজনের মধ্যে আমার সম্পর্কের দূরত্ব সৃষ্টি হোক। যদি জমি আমার কাছ থেকে ফেরত নেওয়া হয় তাহলে আমার ঘের সংস্কার বাবদ ১ কোটি ২০ লাখ টাকা থেকে তাদের দুই বছরের হারির টাকা কেটে নিয়ে বাদ বাকি টাকা দিয়ে আমাকে উঠিয়ে দিক। আর তা না হলে ঘের আমাকে দেওয়া হোক এবং সংস্কার বাবদ ৩ বছরের হারির টাকা মওকুফ করা হোক।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার

১

লড়াই আর নেতৃত্বের প্রতীক মাশরাফির জন্মদিন আজ

২

প্রস্তুতি ম্যাচে সৌম্য-সাদমানের ব্যাটে বাংলাদেশের লড়াই

৩

বাংলাদেশে প্রথম ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে চীন

৪

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

৫

হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের ছক কষে প্রস্তুতি নিচ্ছে কানাডা

৬

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

৭

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

৮

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

৯

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

১০

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

১১

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

১২

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৩

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৪

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

১৫

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

১৬

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১৭

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১৮

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১৯

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

২০