বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৭ এপ্রিল ২০২৪, ৯:০৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কলকাতাকে হারিয়ে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড পাঞ্জাবের

স্পোর্টস ডেস্ক: স্কোরবোর্ডে ২৬১ রান জমা করে কি নির্ভার ছিল কলকাতা নাইট রাইডার্স? থাকতেই পারে, কারণ এতো বড় লক্ষ্য তাড়া করে এর আগে জেতেনি কোনো দলই। কিন্তু রেকর্ড যে গড়াই হয় ভাঙার জন্য।

ঠিক সেটাই আজ করে দেখাল পাঞ্জাব কিংস। কলকাতাকে ৮ উইকেটে হারিয়ে শুধু আইপিএল নয়, টি-টোয়েন্টি ইতিহাসেই সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ল তারা।
জনি বেয়ারস্টোর সেঞ্চুরি, প্রাভসিমরান ও শশাঙ্ক সিংয়ের ঝোড়ো ফিফটিতে ৮ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় পাঞ্জাব। ইডেন গার্ডেনসে তাড়া করতে নেমে পাওয়ার প্লেতেই ৯৩ রানের উদ্বোধনী জুটি পায় তারা। ২০ বলে ২ চার ও ৫ ছক্কায় ৫৪ রানে রান আউটের কাটায় পড়েন প্রাভসিমরান। তবে রানের গতি থামেনি তাতে। রাইলি রুশোকে নিয়ে তাণ্ডব অব্যাহত রাখেন বেয়ারস্টো।

পাঞ্জাবও দেখতে থাকে জয়ের স্বপ্ন। দ্বিতীয় উইকেট জুটিতে ৩৯ বলে যোগ হয়ন ৮৫ রান। সুনীল নারাইনের স্পিনে রাইলি রুশো (২৬) ধরাশায়ী হলে ভাঙে সেই জুটি। তবে বেয়ারস্টো থামেননি। ৪৫ বলেই সেঞ্চুরি স্পর্শ করেন এই ইংলিশ ওপেনার। পরে জয়ের কাজটি সারেন শশাঙ্ক সিং। বেয়ারস্টোর সঙ্গে অবিচ্ছিন্ন ৮৪ রানের জুটি গড়েন তিনি। ২৮ বলে ২ চার ও ৮ ছক্কায় ৬৮ রানে অপরাজিত থাকেন ডানহাতি এই ব্যাটার। অপর প্রান্তে ৪৮ বলে ৮ চার ও ৯ ছক্কায় অপরাজিত ১০৮ রানের ইনিংস খেলেন বেয়ারস্টো। পাঞ্জাবের চার ব্যাটার মিলে ছক্কা হাঁকিয়েছেন ২৪টি। কলকাতার ইনিংস মিলিয়ে এ ম্যাচে মোট ৪২টি ছক্কার দেখা মিলেছে। যা টি-টোয়েন্টি ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। আগের রেকর্ডটি ছিল এবারের আইপিএলে হায়দ্রাবাদ-মুম্বাই ম্যাচে।

পাঞ্জাবের ঝোড়ো ব্যাটিংয়ের মাঝখানেও ৪ ওভারে স্রেফ ২৪ রান খরচ করে ১ উইকেট নেন নারাইন। বোলিংয়ের মতো ব্যাট হাতেও উজ্জ্বল ছিলেন এই ক্যারিবিয়ান। ফিল সল্টের সঙ্গে ওপেনিংয়েই যোগ করেন ১৩৮ রানের জুটি। তাতেই বড় সংগ্রহের ভিত পায় কলকাতা। ৩২ বলে ৯ চার ও ৪ ছক্কায় ৭১ রানে ফেরেন নারাইন। আরেক ওপেনার সল্ট ৩৭ বলে ৬টি করে চার ও ছক্কায় খেলেন ৭৫ রানের ইনিংস। এরপর ভেঙ্কটেশ আইয়ার ৩৯, আন্দ্রে রাসেল ২৪ ও শ্রেয়াস আইয়ার ২৮ রানের ক্যামিও ইনিংস উপহার দেন। তাতে ৬ উইকেটে ২৬১ রান তোলে কলকাতা। কিন্তু দিনশেষে ২৬২ রান করে তা সহজেই পাড়ি দিয়ে ফেলল পাঞ্জাব। এর আগে তাড়া করে সর্বোচ্চ রান জয়ের রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার। গত বছর সেঞ্চুরিয়নে ওয়েস্ট ইন্ডিজের করা ২৫৮ রানের জবাবে ২৫৯ রান করে তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১০

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১১

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১২

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৩

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৪

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৫

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৬

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

১৮

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

১৯

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

২০
error: Content is protected !!