বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৩১ জুলাই ২০২৩, ৩:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘প্রয়োজনে গণগ্রেফতার হবো, তবু রাজপথ ছাড়বো না’

ডেস্ক রিপোর্ট: ঢাকার প্রবেশপথে অবস্থান কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী লীগের হামলা এবং নির্যাতন ও গ্রেফতারের প্রতিবাদে বরিশালে জনসভা করেছে বিএনপি।

সোমবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টায় নগরীর সদর রোডের বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জনসভা করেন নেতাকর্মীরা। জনসভায় বিশৃঙ্খলা এড়াতে সদর রোড ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জনসভায় নেতারা বলেন, প্রয়োজনে গণগ্রেফতার হবো, তবু রাজপথ ছাড়বো না। এ সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করতে বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতন ও হামলা করছে। ঢাকায় বিএনপির শান্তি সমাবেশে সরকারের পুলিশবাহিনী ও আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। হামলা করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না। এক দফার দাবি আদায় করেই ঘরে ফিরবো।

আন্দোলনে বরিশাল বিএনপি প্রস্তুত জানিয়ে নেতারা আরও বলেন, কেন্দ্র থেকে যে ঘোষণা আসবে সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়বো। বুকের তাজা রক্ত দিয়ে হলেও হাসিনা সরকারের পতন ঘটিয়ে খালেদা জিয়াসহ সব বন্দিদের মুক্ত করবো।

বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন- উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ, মহানগরের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, মহানগরের সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, উত্তর জেলার সদস্য সচিব মিজানুর রহমান মুকুল খানসহ আরও অনেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিষের ছোবলে বিপন্ন সুন্দরবনের জলজ প্রাণ

১

আর কত শিশুর শৈশব নষ্ট হলে আমাদের বিবেক জাগবে? || সুরভী সাদিয়া লিমা

২

কপ৩১-এ অংশ নিতে তুরস্কের পথে সাতক্ষীরার শিশু নওশীন ও নুর

৩

জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশসহ বিশ্বের ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ

৪

মরিশাসে কাচের ভারী বাক্স চাপা পড়ে তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

৫

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গো/লাগু/লি, সেনাসদস্যের মৃ/ত্যু

৬

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

৭

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

৮

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৯

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

১০

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

১১

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

১২

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

১৩

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

১৪

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

১৫

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১৬

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১৭

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১৮

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৯

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

২০