বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৬ মার্চ ২০২৪, ৯:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এবার হইচইতে জয়া ও পরী, আসছে নতুন ছয় সিরিজ

বিনোদন ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচইয়ের সাম্প্রতিক পোস্টগুলো নিয়ে দর্শকের মাঝে বেশ আলোচনা চলছে। অবশেষে খোলাসা হলো সেসব রহস্য। দর্শকরা আগেই ধারণা করছিলেন নতুন কিছু আসছে! মঙ্গলবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসে প্রকাশ্যে এসেছে সেই ঝলক।

মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, পরীমণি, মেহজাবীন চৌধুরী, জিয়াউল ফারুক অপূর্বকে নিয়ে আসছে হইচইয়ের নতুন সিজন ‘গল্পের নতুন অধ্যায়’। ৯ মিনিট ১২ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে হইচই দিয়েছে এই ঘোষণা। জানা গেছে, নতুন সিজনে আসছে ছয়টি সিরিজ। এগুলো নির্মাণ করবেন দেশের গুণী সব পরিচালকরা।

নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী ও আশফাক নিপুণকে ফিরিয়ে আনার পাশাপাশি পরিচালক ভিকি জাহেদ, অনম বিশ্বাসও আছেন নির্মাতার তালিকায়।

হইচই মিট ২০২৪ প্রসঙ্গে হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান বলেন, ‘হইচই বাংলাদেশ ২০১৯ সালে ঢাকা মেট্রো সিরিজটি রিলিজের মাধ্যমে যাত্রা শুরু করে। এরপর আমরা আরো ১৮টি সিরিজ রিলিজ করেছি, যা বিশ্বজুড়ে সমাদৃত হয়েছে।

একটি ব্র্যান্ড হিসেবে হইচইয়ের লক্ষ্য পৃথিবীজুড়ে বাংলা ভাষায় কথা বলা মানুষের কাছে তাদের নিজের ভাষায় মানসম্মত বিনোদন পৌঁছে দেওয়া। দর্শকদের জন্য পছন্দসই কনটেন্ট নির্মাণের উদ্দেশ্যে বাংলাদেশের খ্যাতিমান নির্মাতা এবং অভিনয়শিল্পীদের সঙ্গে কাজ করছি। আমরা এ বছর ছয়টি কনটেন্টের ঘোষণা দিচ্ছি এবং ভবিষ্যতে এর সংখ্যা আরও বাড়বে।’তিনি জানান, আলোচিত অভিনেত্রী পরীমণির অভিষেক হচ্ছে ‘রঙিলা কিতাব’ সিরিজের মাধ্যমে। কিঙ্কর আহসানের উপন্যাস থেকে এটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস।

গেল বছর বুকের ভেতর আগুন সিরিজ দিয়ে হইচইতে এসেছিলেন অপূর্ব। সিরিজটিতে তিনি গোলাম মামুন চরিত্রে অভিনয় করেছিলেন। এবার নতুন কেস নিয়ে হাজির হচ্ছেন তিনি। সিরিজটির নাম রাখা হয়েছে গোলাম মামুন।

ছয়টি সিরিজের মধ্যে দুটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ। এর মধ্যে একটি নির্মাণ করছেন চঞ্চল চৌধুরীকে নিয়ে। নাম দিয়েছেন ‘রুমি’। এ ছাড়া ‘মিথ্যাবাদী’ নামে আরও একটি সিরিজ নির্মাণ করছেন ভিকি জাহেদ। এতে অভিনয় করছেন মেহজাবিন চৌধুরী।

সর্বশেষ সিরিজটি নির্মাণ করছেন অমিতাভ রেজা চৌধুরী। মোশাররফ করিমকে নিয়ে তার সিরিজের নাম ‘বোহেমিয়ান ঘোড়া’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

১

এইচএসসি-সমমানে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ

২

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

৩

শ্রীলঙ্কাকে ৪ গোল দিয়ে সেমিতে বাংলাদেশ

৪

সংসদ ভবন পরিদর্শনে জবি দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা

৫

জবিতে ককটেল বিস্ফোরণ, রিমান্ডে ছাত্রলীগ নেতা

৬

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজান শুরু হতে বাকি কত দিন?

৭

হামের উপসর্গে আর ৬ জনের মৃত্যু

৮

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

৯

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন নিষিদ্ধ

১০

ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে-স্কেল কার্যকরের নির্দেশ

১১

জলবায়ু সম্মেলনকে ‘ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

১২

উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি

১৩

এমপি গাজী নজরুলের আসন শূন্য করে উপনির্বাচনের দাবি, গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা

১৪

ডিসেম্বরে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

১৫

কোন ইউপিতে কবে ভোট ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

১৬

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল বাবলু পেল সরকারি সহায়তা

১৭

চীন সফরে যাচ্ছেন জকসু ভিপি রিয়াজুল ইসলাম

১৮

১০ নভেম্বরের ক্লাস-পরীক্ষায় অনুপস্থিত জবি শিক্ষকদের তালিকা জমার নির্দেশ

১৯

‎জলবায়ু অর্থায়ন নাকি ঋণের ফাঁদ : কপ ৩১-এ বাংলাদেশের প্রত্যাশা || ‎তারিক ইসলাম

২০