বাংলাদেশ, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৩ ডিসেম্বর ২০২৩, ৫:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার কাছে সাতক্ষীরা রেললাইন প্রকল্প দ্রুত বাস্তবায়নের অনুরোধ জানালেন নজরুল ইসলাম

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সাতক্ষীরা অর্থনৈতিক অঞ্চল ও বসন্তপুর পোর্ট চালুর উদ্যোগ নেওয়ায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম।

শ‌নিবার (২৩ ডি‌সেম্বর) বিকা‌লে সাতক্ষীরাসহ ছয়‌টি জেলার সা‌থে ভার্চুয়াল নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। শেখ হাসিনা নিজ সংক্ষিপ্ত বক্তব্যের পর সংযুক্ত জেলাগুলোর কথা শোনেন।

এসময় নজরুল ইসলাম ২০১০ সালে আইলার পর প্রধানমন্ত্রীর সাতক্ষীরা সফরের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, আপনি আইলার পরে সাতক্ষীরায় এসে যতগুলো প্রতিশ্রুতি দিয়েছিলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজসহ তার সবগুলোই বাস্তবায়ন হয়েছে। বাকী শুরু সাতক্ষীরা রেললাইন প্রকল্প।

তিনি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কাছে ৭ জানুযায়ির নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠ‌নের পর সাতক্ষীরার রেললাইন প্রকল্প দ্রুত বাস্তবায়‌নের অনু‌রোধ জানান।

ভার্চুয়াল জনসভায় সাতক্ষীরা সরকা‌রি উচ্চ বিদ্যাল‌য় মাঠে সংযুক্ত ছি‌লেন আওয়ামী লীগ ও অঙ্গ সহ‌যোগী সংগঠ‌নের হাজা‌রো নেতাকর্মী।

এসময় সাতক্ষীরা জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি এ‌কে ফজলুল হক, সহসভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান বাবু, আ হ ম তারেক উদ্দীন, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, দ্বাদশ সংসদ নির্বাচ‌নে সাতক্ষীরা-১ আস‌নের আওয়ামী ল‌ীগ ম‌নোনীত প্রার্থী ফি‌রোজ আহ‌মেদ স্বপন, সাতক্ষীরা-৩ আস‌নের প্রার্থী ডা. রুহুল হক, সাতক্ষীরা-৪ আস‌নের প্রার্থী এসএম আতাউল হক দোলনসহ দ‌লের বি‌ভিন্ন পর্যা‌য়ের নেতাকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।

ভার্চুয়াল জনসভায় সাতক্ষীরা জেলা আওয়ামী লী‌গের প‌ক্ষে বক্তব্য রা‌খেন সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম। ‌

প‌রে প্রধানমন্ত্রী‌কে দে‌শের গান শোনান জেলা আওয়‌ামী লী‌গের সংস্কৃ‌তি বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রত্না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জাতীয় সমবায় দিবস পালিত

১

৩৯ বছর বয়সে মেসির নতুন ইতিহাস, আবারও জিতলেন গোল্ডেন বুট

২

মালয়েশিয়ায় চাকরির জন্য প্রাথমিকভাবে ৩০০ জন নির্বাচিত

৩

তানজিন তিশার বিরুদ্ধে মামলা

৪

মোহাম্মদ ওয়াজেদ আলী: বুদ্ধিবৃত্তিক জাগরণের নিভৃতচারী কারিগর || ‎তারিক ইসলাম

৫

কারিগরি শিক্ষায় শিক্ষার্থী ভর্তি বৃদ্ধিতে আলোচনা

৬

সুন্দরবনে সক্রিয় ১২ দস্যু বাহিনী, সামনে এলো গাবুরার আমির ও দাতিনাখালীর আলমের নাম

৭

পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

৮

দেবহাটায় জামায়াতের রুকন সম্মেলন

৯

তালায় জাতীয় সমবায় দিবস পালিত

১০

মালদ্বীপকে উড়িয়ে সেমির আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান

১১

ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ২৩৩৩

১২

সাতক্ষীরায় অ্যারাইজ ২২৪১ ধানের মাঠ দিবস

১৩

পরীমনির কর্মকাণ্ড শিল্পী সমাজের জন্য কলঙ্ক: রিনা খান

১৪

সাতক্ষীরায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

১৫

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ১১ জেলেকে অপহরণের অভিযোগ

১৬

প্রথম ধাপের ভোটগ্রহণে প্রাধান্য পাচ্ছে যেসব ইউনিয়ন পরিষদ

১৭

কাবার সামনে দাঁড়িয়ে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা!

১৮

দেশে গ/ণ/পি/টু/নিতে অক্টোবরে প্রা/ণ গেল ৩২ জনের

১৯

প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি

২০