বাংলাদেশ, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
১২ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
৯ জুলাই ২০২৪, ৭:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গ্রামীণ নারীদের সম্পৃক্ত করে উন্নত দেশ গড়তে চায় সরকার: এমপি সেঁজুতি

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলা আওতাধীন সংরক্ষিত নারী আসনের ইউপি সদস্যদের সাথে মতবিনিময় করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি।

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার বেলা ১১টায় শহরের লেকভিউ’র মেঘনা হলে সংরক্ষিত নারী ইউপি সদস্যদের সাথে মতবিনিময় করেন তিনি।

সভায় সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। উন্নয়নের মহাযজ্ঞে তাদেরকে সম্পৃক্ত করতে হবে।
সরকার নারী উন্নয়নে যুগান্তকারী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে উল্লেখ করে এমপি সেঁজুতি বলেন, সেগুলোর অধিকাংশই নারীরা জানেন না। সংরক্ষিত নারী এমপির বরাদ্দের অর্থও পুরুষদের মাধ্যমে ব্যয় করতে হয়। এই পরিস্থিতি পাল্টাতে হবে। আমরা চাই সকল বরাদ্দ সমবণ্টনসহ নারী এমপির বরাদ্দ নারীরাই ব্যয় করুক। এজন্য তাদেরকে আরো দক্ষ হতে হবে।
মতবিনিময় সভায় এমপি সেঁজুতি আরো বলেন, নারী উদ্যোক্তদের ব্যাংক মাত্র চার/পাঁচ পারসেন্ট ইন্টারেস্টে ঋণ দেয়। মহিলা বিষয়ক অধিদপ্তরের অসংখ্য প্রকল্প রয়েছে। কৃষি, মৎস্য, প্রাণি সম্পদ, যুব উন্নয়নসহ বিভিন্ন দপ্তর যুবদের প্রশিক্ষিত করতে সারা বছর বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছে। স্বল্প ও দীর্ঘমেয়াদী এসব প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের থাকা খাওয়া ছাড়াও প্রশিক্ষণ ভাতাও দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে ব্যাংক ঋণের ব্যবস্থা করা হয়। কিন্তু এসব ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ খুবই সীমিত। তাছাড়া দেশ বিরোধী সাম্প্রদায়িক মৌলবাদী অপশক্তি ধর্মের অপব্যাখ্যার মাধ্যমে নারীদের পিছু টেনে ধরে রেখেছে।
সেঁজুতি বলেন, বর্তমান সরকার গ্রামীণ পিছিয়ে পড়া নারীদের সম্পৃক্ত করে উন্নত দেশ গড়তে চায়। আর সেই পিছিয়ে পড়া নারীদের জন্য সরকারের বিভিন্ন কাজের প্রতিনিধিত্ব করেন নারী ইউপি সদস্যরা। কিন্তু অধিকাংশ সময় নারী ইউপি সদস্যদের নানাভাবে পিছিয়ে দেওয়া হয়। বঞ্চিত করা হয় প্রকৃত অধিকার থেকে।
তিনি আরও বলেন, নারীদের সম্পৃক্ত করেই দেশকে এগিয়ে নিতে হবে।

সভায় আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ. হ. ম তারেক উদ্দীন, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস্, জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য নাজমুন নাহার মুন্নী, জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য ও জেলা পরিষদের সদস্য মিসেস মাহফুজা রুবি, জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য ইসমত আরা বেগম, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রওশনারা রুবি প্রমুখ। সভা পরিচালনা করেন পেশাজীবী লীগের অ্যাড. আল মাহমুদ পলাশ।

সভায় সাতক্ষীরা সদর উপজেলার ১৪টি ইউনিয়নের ৩৫ জন নারী ইউপি সদস্য অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে: শিক্ষামন্ত্রী

ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে প্রাণসায়ের খাল পাড়ে পরিচ্ছন্নতা অভিযান

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ১১ জনের মৃত্যু

শ্যামনগরে কৃষি জমির টপ সয়েল ইট ভাটায় বিক্রির দায়ে অর্থদণ্ড

কালিগঞ্জে ১৬৪৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নেত্রকোনায় জামায়াত এমপির গাড়িতে হামলা-ভাঙচুর

হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

তালার প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা

টিকার অভাবে হামের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

১০

কালিগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু

১১

তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে!

১২

সাতক্ষীরায় ২টি স্বর্ণের বারসহ নারী আটক

১৩

যশোরেশ্বরী মন্দিরে মোদীর দেওয়া মুকুট চুরি: ১৮ মাস পর চার্জশিট, মূল আসামি অধরা

১৪

ওয়াসিম-বোল্টের রেকর্ডে ভাগ বসালেন মুস্তাফিজ, সামনে কেবল স্টার্ক

১৫

সুখী দাম্পত্যের রহস্য: স্ত্রীকে প্রতিদিন তিন বার ‘সরি’ বলেন অভিষেক!

১৬

জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে : আইনমন্ত্রী

১৭

হরমুজ প্রণালিতে ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য ফি মওকুফ করলো ইরান

১৮

কালিগঞ্জে রাসায়নিক মিশ্রিত ৩৩৬০ কেজি গোবিন্দভোগ আম জব্দ

১৯

সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতি: বাবলু সভাপতি ও বাবু সম্পাদক নির্বাচিত

২০
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705