বাংলাদেশ, রবিবার, ১৬ আগস্ট ২০২৬
১ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৩ অক্টোবর ২০২৩, ৩:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বর্তমান সরকারের আমলেই শিক্ষকরা বেশি মর্যাদা পাচ্ছেন: উপমন্ত্রী হাবিবুন নাহার

আলী আজীম, মোংলা (বাগেরহাট): প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপে দেশের শিক্ষাখাত এখন উন্নত-সমৃদ্ধ। বর্তমান সরকারের আমলেই শিক্ষকরা সবচেয়ে বেশি মর্যাদা পাচ্ছেন। তাই শিক্ষকদের কাছে এখন আস্থা ও ভরসারস্থল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে শিক্ষা ব্যবস্থার যে আমূল পরিবর্তন হয়েছে, শিক্ষকদের যে আনুষঙ্গিক সুযোগ-সুবিধা বৃদ্ধি পেয়েছে, শিক্ষকরা যে মর্যাদা পেয়েছে অতীতের কোনো সরকার কোনো সময় এমন মূল্যায়ন করেনি। বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে।

শুক্রবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় দিগন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মোংলা উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার এসব কথা বলেন।

উপমন্ত্রী হাবিবুন নাহার আরও বলেন, শেখ হাসিনা সরকারের আমলে যতগুলো বিশ্ববিদ্যালয় হয়েছে, যতগুলো বিদ্যালয়ে আধুনিক ডিজিটাল ল্যাব চালু হয়েছে, যতগুলো বিদ্যালয়ে নতুন ভবন হয়েছে, শিক্ষকদের যে মর্যাদা দেয়া হয়েছে এটা অতীতে কখনোই ছিল না, কারণ শেখ হাসিনা বিশ্বাস করেন শিক্ষাবিহীন একটি জাতি ভালোভাবে গড়ে উঠতে পারে না। জাতির উন্নয়ন ও অগ্রগতির পূর্বশর্ত হলো শিক্ষা। শিক্ষার মাধ্যমে তৈরি হয় সৎ, দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক।

নৌকা মার্কায় ভোট চেয়ে উপমন্ত্রী হাবিবুন নাহার বলেন, বাংলাদেশ স্বাধীনের পরে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণের মাধ্যমে এ দেশের শিক্ষকদের বঙ্গবন্ধু প্রথম সম্মানিত করেছেন। এখন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব বেসরকারি রেজিস্ট্রার বিদ্যালয়গুলোকে জাতীয়করণের মাধ্যমে শিক্ষাবান্ধব সরকার প্রধান হিসেবে প্রমাণ করছেন। তাই বাংলাদেশের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলোকে জাতীয়করণের জন্য আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। তাই সবাইকে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য আহবান জানাচ্ছি।

উত্তর হলদিবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মোংলা উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি বিমল কৃষ্ণ চক্রবর্ত্তী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মোংলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও মোংলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি
সুনীল কুমার বিশ্বাস, মোংলা উপজেলা শিক্ষক কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা পোর্ট পৌরসভার মেয়র ও পৌর আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে, মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) বিধান চন্দ্র রায়, উপজেলা যুবলীগের সভাপতি ও মিঠাখালি ইউপির সাবেক চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার, মোংলা উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো: ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মো: সাইদুর রহমান ইজারদার, সাংগঠনিক সম্পাদক নুর আলম জোমাদ্দার উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেই: পররাষ্ট্র মন্ত্রণালয়

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা

কালিগঞ্জে ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার

ইতিহাস গড়লেন অলরাউন্ডার মিরাজ

রাঙামাটিতে পিকআপভ্যান উল্টে নিহত ৪

জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০

নলতায় আহছানিয়া পাবলিক লাইব্রেরির পাঠ প্রতিযোগিতা

কালিগঞ্জে কৃষকদলের দোয়া মাহফিল

১০

সাতক্ষীরা জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আখতারসহ গ্রেপ্তার ৩

১১

ব্রহ্মরাজপুরে প্রিমিয়ার সিমেন্ট প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়

১২

সুন্দরবন প্রেসক্লাবে কালিগঞ্জ মালিক-শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১৩

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন ৫ সেপ্টেম্বর, ১৩ পদে ১৯ প্রার্থী

১৪

চলে গেলেন মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারাফ হোসেন মশু

১৫

গাবুরায় বিদ্যুৎ সেবা নিয়ে মতবিনিময়

১৬

রাজধানীতে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

অবসর ও কল্যাণ ভাতা পাচ্ছেন ৭০ হাজার শিক্ষক: শিক্ষামন্ত্রী

১৮

কয়রায় যুব দিবসে তরুণদের ঐক্যবদ্ধ হয়ে ইতিবাচক পরিবর্তনের আহ্বান

১৯

ইন্দোনেশিয়ায় ফের শক্তিশালী ভূমিকম্প

২০
error: Content is protected !!