বাংলাদেশ, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১১ জুন ২০২৪, ১০:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মালাবির ভাইস-প্রেসিডেন্ট উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত

আন্তর্জাতিক ডেস্ক | দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশ মালাবির ভাইস প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এতে থাকা কেউই আর বেঁচে নেই।

প্রেসিডেন্ট লাজারাস চাকওয়েরা এমনটি জানিয়েছেন। খবর বিবিসির।

ভাইস প্রেসিডেন্ট সাওলোস চিলিমা সঙ্গে আরও নয়জন উড়োজাহাজটিতে ছিলেন। সোমবার তাদের বহনকারী উড়োজাহাজটি দেশের মধ্যে থাকা অবস্থাতেই বিমানবন্দরের রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।

উড়োজাহাজটি ছিল সামরিক, যেটি বৈরী আবহাওয়ার মধ্য দিয়ে যাচ্ছিল। নিখোঁজ উড়োজাহাজটির জন্য চিকানগাওয়া বনে রাতভর এবং পরে সকালে সেনারা অনুসন্ধান চালায়।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট চাকওয়েরা বলেন, মালাবি প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার তাকে জানিয়েছেন, উদ্ধার ও অনুসন্ধান অভিযান শেষ হয়েছে এবং উড়োজাহাজটি পাওয়া গেছে।

চাকওয়েরা বলেন, এ ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত। উদ্ধার দল উড়োজাহাজটিকে সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়া অবস্থায় পেয়েছে।

ভাইস প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট ভিন্ন দলের। তবে ২০২২ সালের নির্বাচনে তারা জোটবদ্ধ হন। প্রেসিডেন্ট চাকওয়েরা নিহত ভাইস প্রেসিডেন্ট চিলিমাকে ভালো মানুষ আখ্যা দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানান।

৫১ বছর বয়সী চিলিমা চার দিন আগে মারা যাওয়া সাবেক মন্ত্রী রালফ কাসামবারার সমাধিতে যাচ্ছিলেন। সাবেক ফার্স্ট লেডি শানিল জিমবিরি একই ফ্লাইটে ছিলেন।

তাদের বহনকারী উড়োজাহাজটি সোমবার সকালে রাজধানী লিলঙ্গুয়ে থেকে উড্ডয়ন করে। উত্তরাঞ্চলীয় শহর এমজুজুর বিমানবন্দরে উড়োজাহাজটির অবতরণের কথা ছিল। তবে দৃশ্যমানতা কম থাকায় সেটি ফিরে আসছিল।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারের মতবিনিময়

১

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে কাজ চলছে: জবি উপাচার্য

২

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৩

কলারোয়ায় পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃ/ত্যু

৪

বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

৫

অনিশ্চয়তায় কাটছে শারমিনের জীবন, চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আহবান

৬

তালায় রাস্তার গাছ কাটার ঘটনায় তদন্ত

৭

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

৮

মিষ্টির শূন্য আসন: উপ-নির্বাচনে অংশ নিতে পারবে না জামায়াত জোট

৯

চলতি মাসেই বিদায় নেবে বর্ষা, হতে পারে ঘূর্ণিঝড়

১০

সাতক্ষীরার প্রাচীন ঐতিহ্য গুড় পুকুর মেলা শুরু

১১

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

১৩

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

১৪

সাতক্ষীরায় নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

১৫

সখিপুরে শিশুদের মাঝে জার্সি বিতরণ

১৬

৪ দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে

১৭

অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

১৮

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

১৯

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮

২০