বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৫ নভেম্বর ২০২৪, ১০:৫৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শাকিবের সিনেমায় আইটেম গানে নাচবেন নুসরাত

বিনোদন ডেস্ক: ২০২৫ সালের ঈদকে সামনে রেখে নির্মাণ হচ্ছে শাকিব খানের বিগ বাজেটের সিনেমা ‘বরবাদ’। ইতোমধ্যেই ভারতে কয়েকধাপে এই ছবির শুটিং সম্পন্ন হয়েছে। যেখানে অংশ নিয়েছেন শাকিব নিজেও।

বরবাদে শাকিবের নায়িকা হচ্ছেন কলকাতার ইধিকা পাল, সে খবর আগেই প্রকাশ হয়েছে। তবে নতুন খবর হচ্ছে, এই সিনেমায় দেখা মিলবে ওপার বাংলার আরেক অভিনেত্রী নুসরাত জাহানের।

ইতোমধ্যে মুম্বাইতে গানটির শুটিং সম্পন্ন হয়েছে। ভারতীয় একটি ইউটিউব চ্যানেলে ইন্টারভিউ দিতে গিয়ে বিষয়টি জানিয়েছেন নুসরাত নিজেই।

অভিনেত্রী বলেন, একটা ভালো গানে পারফর্ম করার অভিজ্ঞতা সব সময় ভালো হয়। শাকিবের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। এখনই কিছু বলতে চাচ্ছি না, জাস্ট ওয়েট ফর দ্য সং। আমি নিজেও অপেক্ষায় রয়েছি। তবে আমার অভিজ্ঞতা বলছে, দর্শক এ কাজটি অবশ্যই পছন্দ করবেন।

এর আগে শাকিবের সঙ্গে ‘নাকাব’ ছবিতে অভিনয় করেছিলেন নুসরাত। তবে এবার অভিনয় নয়, আইটেম গানে মঞ্চ মাতাবেন এই অভিনেত্রী।

জানা গেছে, বরবাদে শাকিবের বিপরীতে দেখা যাবে প্রিয়তমা খ্যাত ইধিকা পালকে। আরও থাকছেন ওপার বাংলার আলোচিত অভিনেতা যিশু সেনগুপ্তসহ বাংলাদেশের নামি শিল্পীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০