বাংলাদেশ, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
৮ ডিসেম্বর ২০২৩, ১০:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও লড়বেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক | রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার (৮ ডিসেম্বর) বলেছেন, তিনি কমপক্ষে ২০৩০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চান। সেজন্য আগামী মার্চ মাসে আবারও প্রেসিডেন্ট পদে নির্বাচনে লড়বেন তিনি।

এর আগে সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনে ৭৬ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন পুতিন।
২০২৪ সালের নির্বাচনের দিন তারিখ সব নির্ধারিত হলেও পুতিন পুনরায় নির্বাচনের ঘোষণা দিচ্ছিলেন না। এ নিয়ে ক্রেমলিনের কাছে বারবার প্রশ্ন করা হলেও সেখান থেকে স্পষ্ট করে কিছু জানানো হচ্ছিল না। তবে শেষ পর্যন্ত নির্বাচনে লড়ার ঘোষণা দিলেন পুতিন। আগামী বছরের ১৭ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে রাশিয়ায়।

এ তারিখ নির্ধারণে পার্লামেন্টের উচ্চকক্ষে ভোটাভুটি হয়। তারিখ নির্ধারণের সিদ্ধান্তটি ফেডারেশন কাউন্সিলে সর্বসম্মতিক্রমে ১৬২ ভোটে পাস হয়। ফেডারেশন কাউন্সিলের প্রধান ভ্যালেন্তিনা মাতভিয়েঙ্কো বলেন, এ সিদ্ধান্তের মাধ্যমে আমরা কার্যকরভাবে নির্বাচনী প্রচারণা শুরু করছি।

এ প্রথম দনেৎস্ক, লুহানস্ক, ঝাপোরিশিয়া ও খেরসনের বাসিন্দারা এ নির্বাচনের ভোটে অংশ নেবেন বলেও জানান তিনি। এর আগে এসব এলাকা ইউক্রেনের অধীনে ছিল। এই তারিখ নির্ধারণের একদিন পরেই নির্বাচনের ঘোষণা দেন পুতিন।

১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর প্রথমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন পুতিন। এরপর থেকেই তার জনপ্রিয়তা বাড়তে শুরু করে। মাঝে ২০০৮ সালে একবার চার বছরের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি। কিন্তু এরপর ২০১২ সালে আবার প্রেসিডেন্ট পদে নির্বাচন করে জয়ী হন। এরপর ২০১৮ সালের সর্বশেষ নির্বাচনেও জয় পান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলারোয়ায় খামারীদের জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

২০২৮ থেকে নতুন পাঠ্যক্রম, আগামী বছর যুক্ত হচ্ছে ৪ নতুন বই

বিপন্ন ‎বিলাই-নখা || ‎তারিক ইসলাম

তালার নুরু বিশ্বাস ও যুব জামায়াতের নেতা ইয়াকুব আলীর বিরুদ্ধে অন্যের সম্পত্তি দখলের অভিযোগ

তালায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিল প্রশিক্ষণ শুরু

এসএসসির ফলাফল ঘোষণা ২০ জুলাই

কয়রায় প্রত্যাশীর মধু মেলা

কালিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে চুরি

পাইকগাছায় গণপিটুনিতে নিহত ১, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

বিয়ের পিঁড়িতে বসছেন জেনিফার? হবু পাত্র যিনি

১০

৪ দিনেই ২০০ কোটি পার করল রাম চরণের ‘পেড্ডি’

১১

একদিনে হাম ও উপস্বর্গে ৮ শিশুর মৃত্যু

১২

ফিলিপাইনে ভূমিকম্পে ধসে পড়েছে বহু ভবন, ৩২ প্রাণহানি

১৩

১৪০ দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ: স্বাস্থ্যমন্ত্রী

১৪

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৫

বিসিবির নতুন ২৫ পরিচালকের পরিচয়

১৬

যুক্তরাষ্ট্রের কথা শুনলো না ইসরায়েল, হামলা করলো তেহরানে

১৭

সেই উপদেষ্টারা কে কোথায়

১৮

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ পাঁচ দেশ

১৯

ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, ৩ দেশে সুনামি সতর্কতা

২০