বাংলাদেশ, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৯ মে ২০২৪, ৭:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় তুচ্ছ ঘটনায় একজনকে পিটিয়ে জখম

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফারুক মিস্ত্রি (৫০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে জখমের ঘটনা ঘটেছে। আহত ফারুক মিস্ত্রি দেবহাটা উপজেলার চালতেতলা গ্রামের মৃত সোবহান মিস্ত্রির ছেলে। সোমবার দুপুর ২টার দিকে তাকে মারপিট করা হয়।

আহতের পরিবার জানায়, দীর্ঘদিন ধরে ফারুক মিস্ত্রি তার বাড়ির স্যাটেলাইট ক্যাবল কানেকশনটি প্রতিবেশি আমীর আলী গাজীর ছেলে জলিল গাজির বসতবাড়ির উপর দিয়ে ব্যবহার করছিলেন। ঘূর্ণিঝড় রিমালের তান্ডব চলাকালে সোমবার জলিল গাজি স্যাটেলাইট ক্যাবল কানেকশনের তারটি কেটে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। ঘটনাটি বুঝতে পেরে ফারুক মিস্ত্রি প্রতিবাদ করলে সোমবার দুপুরে জলিল গাজি ও তার ছেলে রাসেল বাবু ফারুক মিস্ত্রিকে বেধড়ক মারপিট করেন। প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রতিকূল আবহাওয়া থাকায় কোনো উপায়ন্তু না পেয়ে ভিকটিম ফারুক মিস্ত্রি বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানিয়ে সুষ্ঠু বিচারের দাবি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে পরদিন মঙ্গলবার সন্ধ্যায় চালতেতলা-বদরতলা ব্রীজের উপরে অবস্থানকালে ফারুক মিস্ত্রিকে আবারও একা পেয়ে অতর্কিত হামলা চালায় জলিল মিস্ত্রি, তার দুই ভাই খোকন ও নূর ইসলাম এবং নূর ইসলামের ছেলে আবীর হোসেন ও জলিল গাজির ছেলে রাসেল বাবু। এসময় তারা দ্বিতীয় দফায় ফারুক মিস্ত্রিকে পিটিয়ে জখম করেন। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এঘটনায় ভিকটিম পরিবারের পক্ষ থেকে বাদী হয়ে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন বলেন, মারপিটের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পরবর্তী দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

১

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

২

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

৩

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

৪

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

৫

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

৬

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

৭

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

৮

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

৯

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১০

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১১

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১২

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১৩

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্যg

১৪

নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

১৫

এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় বাংলাদেশি চিকিৎসক জাহিদুল

১৬

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৭

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

কোন সময় বলব আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ও বারাকাল্লাহ

১৯

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সেনাপ্রধানের ঢাকা ত্যাগ

২০