বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৬ অক্টোবর ২০২৩, ৮:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এক ওভারে ৬ ছক্কা মারলেন সবুজ

স্পোর্টস ডেস্ক: ইনিংসের শেষ ওভার করতে এসে প্রথম বলেই উইকেট পেয়েছেন ইয়াসিন আরাফাত। স্বপ্নের মতো শুরু করা ওভারের বাকিটা জুড়ে ছিল কেবলই দুঃস্বপ্ন! ইয়াসিনের পরের পাঁচটি বৈধ ডেলিভারীর সঙ্গে একটি নো বলেও ছক্কা মেরেছেন সবুজ আলী।

সোমবার মিরপুরের সিটি ক্লাব মাঠে ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেটে নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমির বিপক্ষে আগে ব্যাটিং করছিল ধানমন্ডি ক্রিকেট ক্লাব। ৪৯ ওভার শেষে ধানমন্ডির রান ছিল ৬ উইকেটে ২৪০। সেখান থেকে শেষ ওভারে ৩৭ রান যোগ করেন সবুজ। সেটাও ইনিংসের শেষ ওভারের টানা ছয় ছক্কার সৌজন্যে।

ছয় ছক্কা খাওয়ার আগে বোলার ইয়াসিন আরাফাত অবশ্য শেষ ওভারের প্রথম বলে উইকেট পেয়েছিলেন। ১১ বল খেলে ২২ রান করা এ কে শাকিল কট বিহাইন্ড হন। শাকিলের বিদায়ে ক্রিজে আসেন সবুজ। এরপরের চার বলে টানা চারটি ছক্কা মারেন সবুজ। পরের বলটি নো বল হওয়ায় ছয় বলে ছয় ছক্কা মারার সুযোগ পেয়ে যান সবুজ। তিনি নো বলটিও ছক্কা মারেন, মেরেছেন ফ্রি হিটেও।

সব মিলিয়ে ইয়াসিরের এক ওভারে ৩৭ রান পেয়ে যায় ধানমন্ডি। তাদের ইনিংস শেষ হয় ৭ উইকেটে ২৭৭ রানে। জবাবে ৮ উইকেটে ২১০ রানে থামে নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমি। ছয় ছক্কা মারা সবুজ ৭ ওভার বোলিং করে ৪৫ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। ম্যাচসেরা হয়েছেন অবশ্য ধানমন্ডির হয়ে ১০২ রান করা আবু তাইহান।

ঢাকার ক্লাব ক্রিকেট দ্বিতীয়বার কাউকে এক ওভারে ছয়টি ছক্কা মারতে দেখল। এর আগে ২০০৯ সালের নভেম্বরে ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের মার্শাল আইয়ুবের এক ওভারে ছয় ছক্কা মেরেছিলেন গাজী ট্যাংকের নাঈম ইসলাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

জেলেখালিতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে সুদীপ্ত ক্লাব চ্যাম্পিয়ন

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

১০

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

১১

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

১২

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

১৩

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

১৪

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

১৫

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস

১৭

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

১৮

মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

১৯

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫

২০
error: Content is protected !!