বাংলাদেশ, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
১৬ মে ২০২৪, ১:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পশ্চিমাদের বিরুদ্ধে সম্পর্ক গভীর করতে চীনে পুতিন

ডেস্ক রিপোর্ট:চীনে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুদিনের রাষ্ট্রীয় সফরে স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ মে) চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছান তিনি। এ সময় তাকে আড়ম্বরপূর্ণ অভ্যর্থনা জানানো হয়।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পশ্চিমা শক্তির বিপরীতে বন্ধু হিসেবে বিবেচনা করা হয়। এর ধারাবাহিকতায় শি বন্ধু পুতিনের আগমনে প্রস্তুতির কোনো কমতি রাখেননি।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানানো অভ্যর্থনা ছিল রাজকীয়। যথারীতি ছিল লালগালিচা সংবর্ধনা। সঙ্গে ছিল মোটরবাইক শোভাযাত্রা। দেওয়া হয় গার্ড অব অনার। পুতিনের আগমনে রঙিন সাজে সাজানো হয়েছে চীনের পথঘাট।

পঞ্চম দফায় রাশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এটাই পুতিনের প্রথম বিদেশ সফর।
পশ্চিমাদের বিরুদ্ধে সম্পর্ক গভীর করতে চীনে পুতিন
কেন বন্ধু শি’র সঙ্গে দেখা করতে যাচ্ছেন পুতিন?

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সফরকালে পুতিন ব্যস্ত সময় পার করবেন। শির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন। দিনের পরের ভাগে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দেখা করবেন পুতিন।

আগামীকাল শুক্রবার চীনের ঐতিহাসিক শহর হারবিনে দুটি দ্বিপক্ষীয় ব্যবসায়িক সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে পুতিনের। সেই সঙ্গে সেখানে একটি বরফ উৎসবেও যোগ দেবেন তিনি। এর মাধ্যমে দুই দেশের সম্পর্কের ৭৫তম বার্ষিকী উদ্‌যাপন করা হবে।

ইউক্রেন যুদ্ধের জেরে পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়াকে সমর্থন দিয়ে যাচ্ছেন চীন। এ পরিস্থিতিতে চীন-রাশিয়ার দুই নেতার বৈঠকের দিকে তীক্ষ্ণ নজর রাখছে পশ্চিমা বিশ্ব।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণ মাত্রার সামরিক হামলা চালানোর নির্দেশ দেন পুতিন। এর কয়েক দিন আগে বেইজিংয়ে গিয়েছিলেন তিনি।

সেখানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক হয় তার। এরপর দুজন একসঙ্গে ঘোষণা দেন চীন ও রাশিয়ার মধ্যে ‘সীমাহীন’ বন্ধুত্ব থাকবে।

পুতিনের চীন সফরের ব্যাপারে রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন বলেছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে ভ্লাদিমির পুতিন সেখানে সফর করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলারোয়ায় খামারীদের জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

২০২৮ থেকে নতুন পাঠ্যক্রম, আগামী বছর যুক্ত হচ্ছে ৪ নতুন বই

বিপন্ন ‎বিলাই-নখা || ‎তারিক ইসলাম

তালার নুরু বিশ্বাস ও যুব জামায়াতের নেতা ইয়াকুব আলীর বিরুদ্ধে অন্যের সম্পত্তি দখলের অভিযোগ

তালায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিল প্রশিক্ষণ শুরু

এসএসসির ফলাফল ঘোষণা ২০ জুলাই

কয়রায় প্রত্যাশীর মধু মেলা

কালিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে চুরি

পাইকগাছায় গণপিটুনিতে নিহত ১, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

বিয়ের পিঁড়িতে বসছেন জেনিফার? হবু পাত্র যিনি

১০

৪ দিনেই ২০০ কোটি পার করল রাম চরণের ‘পেড্ডি’

১১

একদিনে হাম ও উপস্বর্গে ৮ শিশুর মৃত্যু

১২

ফিলিপাইনে ভূমিকম্পে ধসে পড়েছে বহু ভবন, ৩২ প্রাণহানি

১৩

১৪০ দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ: স্বাস্থ্যমন্ত্রী

১৪

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৫

বিসিবির নতুন ২৫ পরিচালকের পরিচয়

১৬

যুক্তরাষ্ট্রের কথা শুনলো না ইসরায়েল, হামলা করলো তেহরানে

১৭

সেই উপদেষ্টারা কে কোথায়

১৮

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ পাঁচ দেশ

১৯

ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, ৩ দেশে সুনামি সতর্কতা

২০