<?php echo do_shortcode( html_entity_decode($wesoftpress['header_ad']) ); ?>
বাংলাদেশ, রবিবার, ২৬ জুলাই ২০২৬
১১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৯ আগস্ট ২০২৩, ৯:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গুজব প্রতিরোধে বিভিন্ন দেশের অভিজ্ঞতা নেবে ইসি

ডেস্ক রিপোর্ট: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গুজব প্রতিরোধে বিভিন্ন দেশের অভিজ্ঞতা নেবে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য অক্টোবরে জর্জিয়ায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক এক সম্মেলনে অংশ নিতে যাচ্ছে ইসি।

সূত্রগুলো জানিয়েছে, আগেও বিভিন্ন সময় নির্বাচনী ব্যবস্থার উন্নয়নে জর্জিয়ার নির্বাচন কমিশন আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছে সংস্থাটি।

জানা গেছে, বিভিন্ন দেশের ইলেকশন ম্যানেজমেন্ট বডিগুলো নিয়ে অনুষ্ঠেয় ১১তম ওই সম্মেলনে যোগ দেবে ইসির দুই সদস্যের প্রতিনিধিদল। ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সিস্টেম ম্যানেজার মোহাম্মদ আশরাফ হোসেন প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। আর সদস্য হিসেবে থাকছেন ইসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) শাখার সিস্টেম এনালিস্ট মো. মিজানুর রহমান খান।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, আইসিটি ও আইসিটির মাধ্যমে নির্বাচনী গুজব সংক্রান্ত সম্মেলনটি জর্জিয়ার বাটুমিতে ২৫-২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। এতে ইউরোপ, এশিয়া, আফ্রিকার নির্বাচন কমিশনগুলোর ১০০ জনের মতো প্রতিনিধি অংশ নেবেন। এছাড়া জাতিসংঘসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী অংশ নেবে।

জর্জিয়া নির্বাচন কমিশন প্রতিবছর এ সম্মেলনের আয়োজন করে বিভিন্ন সংস্থার সহায়তায়।

ইসির উপসচিব মোহাম্মদ নুরুল আমিন দুই সদস্যের ওই প্রতিনিধিদলের সম্মেলনে অংশ নেওয়া সংক্রান্ত একটি চিঠি ইতোমধ্যে চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসারকে পাঠিয়েছেন। এতে বলা হয়েছে, প্রতিনিধিদলের বিমান ভাড়া বাংলাদেশ নির্বাচন কমিশন বহন করবে। আর স্থানীয় থাকা-খাওয়া ও যাতায়াত ব্যয় বহন করবে জর্জিয়া নির্বাচন কমিশন।

নির্বাচনী গুজব নিয়ে ইতোমধ্যে নানা কর্মসূচি হাতে নেওয়ার কথা ভাবছে কমিশন। সম্প্রতি ফেসবুক ও টিকটকের সঙ্গেও বৈঠক করেছে সংস্থাটি।

ফেসবুকের সঙ্গে বৈঠকের পর নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, যেসব অপপ্রচার হয়, সেই অপপ্রচারগুলো কীভাবে রোধ করা যায়। বিশেষ করে ঘৃণাত্মক মন্তব্য, সাম্প্রদায়িকতা বা অন্যান্য যেসব ভায়োলেশন হয়, সেগুলো তারা ডিলিট করবে, রিমুভ করে দেবে, ব্লক করবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধুমাত্র নির্বাচনকেন্দ্রিক বিভিন্ন কনটেন্টের বিষয়ে এমন পদক্ষেপ নেওয়া হবে। তফসিল ঘোষণার পর এ কার্যক্রম শুরু হবে।

ইতোমধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, আগামী নভেম্বরের প্রথমার্ধে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হবে।

নির্বাচনকেন্দ্রিক অপপ্রচার রোধে ইসিকে সহায়তা দেবে ফেসবুক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালা হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

রোনালদোকে টপকে ‘ফুটবলের ক্ষুদে সম্রাট’ এখন ইয়ামাল

গুলশানের সেই প্রেমিকাকে আজও ভুলতে পারেননি শাকিব

ফ্রিতে অনলাইনে দেখা যাচ্ছে থালাপতির শেষ সিনেমা

বুধহাটায় জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কারে নামলেন জামায়াত কর্মীরা

তালায় টিআরএম বিলের ক্ষতিপূরণের বকেয়া টাকা পরিশোধ ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

আন্দোলন স্থগিত করল ভারতের ‘ককরোচ পার্টি’

বেতনা নদীর ভাঙনে হুমকিতে নবনির্মিত গোবিন্দপুর–মাটিয়াডাঙ্গা সেতু

১০

শৈলকুর বিলের পানি অপসারণে ঘের মালিকদের ৩ দিনের আল্টিমেটাম দিলেন চেয়ারম্যান আব্দুল আলিম

১১

সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কের কাজ পরিদর্শনে এমপি রবিউল বাশার

১২

শৈলকুর বিলে অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দি কয়েক হাজার পরিবার

১৩

সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা

১৪

ভারতে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল, ভাবনায় বাংলাদেশও!

১৫

‘তাকেই বিয়ে করতে চেয়েছিলাম’, কার কথা বললেন শাকিব খান?

১৬

বিনামূল্যে ভেরিফাইড ব্যাজ চালু করছে ফেসবুক

১৭

খুলনা বিভাগে জালনোট সংক্রান্ত মামলার তালিকায় সাতক্ষীরা দ্বিতীয়, প্রতিরোধে কর্মশালা

১৮

‘ককরোচদের’ বিক্ষোভের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

১৯

চিরনিদ্রায় শায়িত হলেন দক্ষিণের মশাল সম্পাদকপত্নী রেহানা খাতুন হেনা

২০
error: Content is protected !!