বাংলাদেশ, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
৮ কার্তিক ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২৬ জুলাই ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ফ্রিতে অনলাইনে দেখা যাচ্ছে থালাপতির শেষ সিনেমা

ডেস্ক রিপোর্ট: গত ২৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জানা নায়গান’। মুক্তির আগেই সিনেমাটির এইচডি প্রিন্ট অনলাইনে ছড়িয়ে পড়ে। তাতেও ভাঁটা পড়েনি সিনেমার আয়ে। প্রথম দিনেই ভারতীয় বক্স অফিসে প্রায় ৪১ কোটি রুপি (নেট) আয় করেছে সিনেমাটি; যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১০ কোটি টাকারও বেশি। তবে বিজয়ের আগের দুই সিনেমা ‘বিস্ট’ ও ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ (গোট)-এর প্রথম দিনের সংগ্রহকে ছাড়িয়ে যেতে পারেনি ‘জানা নায়গান’।

বক্স অফিস ট্র্যাকিং ওয়েবসাইট ‘স্যাকনিল্ক’-এর প্রাথমিক হিসাব অনুযায়ী, ভারতে প্রায় ১৩ হাজার ৬৭টি শো থেকে সিনেমাটি নিট ৪১ কোটি রুপি আয় করেছে। এতে ভারতের বাজারে ছবিটির মোট (গ্রস) আয় দাঁড়ায় ৪৮ কোটি ২৭ লাখ রুপি। আর দেশের বাইরে বা আন্তর্জাতিক বাজার থেকে প্রথম দিনে ছবিটি সংগ্রহ করেছে ৩০ কোটি রুপি (গ্রস)। সব মিলিয়ে বিশ্বজুড়ে প্রথম দিনেই ৭৮ কোটি ২৭ লাখ রুপি রূপালী পর্দা থেকে তুলে নিয়েছে এটি।

ভাষাগত দিক থেকে সিনেমাটির মূল তামিল সংস্করণই আয়ের সিংহভাগ দখল করে রেখেছে। প্রথম দিনে তামিল সংস্করণ থেকেই এসেছে ৩৬ কোটি ৫০ লাখ রুপি। এর পাশাপাশি তেলেগু সংস্করণ থেকে ২ কোটি ৭৫ লাখ রুপি এবং হিন্দি সংস্করণ থেকে ১ কোটি ৭৫ লাখ রুপি যোগ হয়েছে ছবিটির।

প্রথম দিনে এমন বড় অঙ্কের ব্যবসা করলেও বিজয়ের পূর্ববর্তী কিছু সিনেমার উদ্বোধনী রেকর্ডের চেয়ে কিছুটা পিছিয়ে রয়েছে ‘জানা নায়গান’। বিজয়ের ২০২২ সালে মুক্তি পাওয়া ‘বিস্ট’ সিনেমাটি প্রথম দিনে ভারতে নিট ৪৯ কোটি ৩০ লাখ রুপি আয় করেছিল।

তবে মুক্তির আগেই পাইরেসির শিকার হওয়ায় সিনেমাটির বক্স অফিস ব্যবসা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। অনলাইনে সিনেমাটির এইচডি প্রিন্ট ছড়িয়ে পড়ার খবরও সামনে আসে। এর মধ্যেই প্রেক্ষাগৃহে দর্শকদের উপস্থিতি এবং প্রথম দিনের আয় সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহের বিষয়টি তুলে ধরেছে।

‘জানা নায়গান’ বিজয়ের অভিনয়জীবনের শেষ সিনেমা হিসেবে আলোচনায় রয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন এইচ বিনোদ। মুক্তির আগে থেকেই সিনেমাটিকে ঘিরে বিজয়ের ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ ছিল। শেষ সিনেমা হিসেবে এর বক্স অফিস পারফরম্যান্সের দিকেও নজর রয়েছে তার ভক্ত ও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের দর্শকদের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ

১

সাতক্ষীরা কমিউনিটির পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

২

ফের কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

৩

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, গ্রেপ্তার ২

৪

যুক্তরাষ্ট্রের পথে রাশিয়ার ডিজেলবাহী জাহাজ

৫

সামার অ্যাথলেটিকস উদ্বোধন, ১০০ মিটারে সেরা ইমরানুর-শিরিন

৬

এরশাদের শাসনামলে দেশের মানুষ সবচেয়ে ভালো ছিল: জাপা প্রেসিডিয়াম সদস্য আশু

৭

দেবহাটায় ৪ দলীয় ফুটবল টুর্নামেন্ট

৮

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত

৯

বিশ্ববিদ্যালয় জীবন || ফিচার || শেখ মাহির ফয়সাল নাঈম

১০

কয়রায় সংঘর্ষে পল্লী চিকিৎসক রব্বানীর মৃত্যু: বিচারের দাবিতে মানববন্ধন

১১

আশাশুনিতে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়ন, প্রধান শিক্ষক গ্রেপ্তার

১২

ভাটায় কাজে যাওয়ার শর্তে দাদন নিয়ে পালিয়েছে ছেলে, সর্দার তুলে নিয়ে গেল মাকে

১৩

খুলনায় নারীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

১৪

সুন্দরবনে এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা বাতিলের দাবি

১৫

১১৪ বলে ডাবল সেঞ্চুরি, ওয়ানডেতে বিশ্ব রেকর্ড ব্রুকের

১৬

বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

১৭

প্রধানমন্ত্রীর সফরের আগে ঢাকায় ফেরানো হলো জাপানের রাষ্ট্রদূতকে

১৮

তালা থানার নতুন ওসি আব্দুল আলিম

১৯

মুন্সীগঞ্জ বাজারে জামায়াত নেতার গণসংযোগ

২০