বাংলাদেশ, রবিবার, ১০ মে ২০২৬
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
২৫ নভেম্বর ২০২৪, ১০:৫৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

৭ রানে অলআউট, আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সর্বনিম্ন রানের বিশ্ব রেকর্ড

ডেস্ক রিপোর্ট: পাড়ার ক্রিকেট তো নয়ই, কোনো দেশের ঘরোয়া প্রতিযোগিতায়ও নয়, রীতিমতো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচেই একটি দল মাত্র ৭ রানে অলআউট হয়ে গেছে। তা–ও এমন ম্যাচে, যেটিতে প্রতিপক্ষ দল ২০ ওভার ব্যাট করে তুলেছে ২৭১ রান।

অবিশ্বাস্য এ ঘটনা ঘটেছে নাইজেরিয়া-আইভরিকোস্ট ম্যাচে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান অঞ্চলের বাছাইয়ে নাইজেরিয়ার বিপক্ষে মাত্র ৭ রানে অলআউট হয়েছে আইভরিকোস্ট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি সর্বনিম্ন স্কোর। ভেঙে গেছে দুই মাস আগে সিঙ্গাপুরের বিপক্ষে মঙ্গোলিয়ার ১০ রানে অলআউট হওয়ার বিশ্ব রেকর্ড।

নাইজেরিয়ার লাগোসে তাফাওয়া বেলেওয়া স্কয়ার ক্রিকেট ওভালের ম্যাচটিতে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ২৭১ রান তোলে নাইজেরিয়া। ওপেনার সেলিম সালাউ খেলেন ৫৩ বলে ১১২ রানের ইনিংস। ২ ছক্কা ও ১৩ চার মারা সেলিম মাঠ ছেড়েছেন ‘আহত অবসর’ হয়ে। আরেক ওপেনার সুলাইমন রানসিউয়ি করেন ২৯ বলে ৫০ রান।

আর পাঁচে নামা মিডল অর্ডার ব্যাটসম্যান আইজাক ওকপে ৬ ছক্কা ৩ চারে ২৩ বলে ৬৫ রান করে অপরাজিত থাকেন। স্কোরকার্ডই বলে দিচ্ছে, আইভরিকোস্টের বোলারদের ওপর কী ঝড়টাই না বয়ে গেছে!

কিন্তু নাইজেরিয়ার ব্যাটসম্যানদের এমন ‘বেধড়ক পিটুনি’র পর দেখা গেল পুরো উল্টো চিত্র, আইভরিয়ানরা যেন ব্যাটই ধরতে জানেন না! ওপেনার ওত্তারা মোহাম্মদ যখন প্রথম ওভারের শেষ বলে আউট হন, স্কোরবোর্ডে ৪ রান। টানা দুই বলে দুটি ডাবলস নিয়ে পরের বলে আউট হন তিনি।

ওই ৪ রানের পরই ধসে পড়ে পুরো ব্যাটিং লাইনআপ। আর ৩ রান তুলতেই একে একে আউট হয়ে যান বাকি ৯ ব্যাটসম্যান। এর মধ্যে ৪ রানে প্রথম ও দ্বিতীয় উইকেট, ৫ রানে তৃতীয় ও চতুর্থ উইকেট, ৬ রানে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম এবং ৭ রানে অষ্টম, নবম ও দশম উইকেটের পতন ঘটে।

এমন নয় যে কেউ প্রথম বলে আউট হয়েছেন। প্রত্যেক ব্যাটসম্যানই কমপক্ষে দুটি বল খেলেছেন। এতে অবশ্য একটা লাভ হয়েছে। সর্বনিম্ন ৭ রানে অলআউট হলেও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বলে অলআউটের লজ্জায় পড়তে হয়নি আইভরিকোস্টকে। দলটি খেলেছে ৭.৩ ওভার বা ৪৫ বল, সর্বনিম্ন বলে অলআউটের রেকর্ডটা রয়ে গেছে ২০২৩ সালে নাইজেরিয়ার বিপক্ষে রুয়ান্ডার ৩৭ বল (অলআউট ২৪ রানে)। গত মাসেই এই আইভরিকোস্ট সিয়েরা লিওনের কাছে অলআউট হয়েছিল ২১ রানে।

আবার নাইজেরিয়া যে ২৭১ রানের পুঁজির পর ৭ রানে অলআউট করে সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়তে পেরেছে তা–ও নয়। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রানের দিক থেকে সবচেয়ে বড় জয়ের রেকর্ডটা এখনো গত মাসে গাম্বিয়ার বিপক্ষে জিম্বাবুয়ের ২৯০ রানের জয়। নাইজেরিয়ার ২৬৪ রানের জয়টি তালিকায় তৃতীয়।

তবে দিন শেষে ম্যাচটা আন্তর্জাতিক ক্রিকেটে আলোচনায় থেকে যাবে ইভরিয়ানদের ৭ রানে অলআউটের কারণে। কেউ ব্যাটিং পারুক বা না পারুক, মাত্র ৭ রানে অলআউট হওয়া সহজ কিছু নিশ্চয়ই নয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অধিকাল ভাতা চালুর দাবিতে ভোমরা ও বেনাপোল স্থলবন্দরে মানববন্ধন

সাতক্ষীরা জেলা আইনশৃঙ্খলা বিষয়ক সভায় আলোচনা হলো যেসব বিষয়ে

হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ১১ শিশুর

কালিগঞ্জ থানার ওসির বিরুদ্ধে একাধিক অভিযোগে পৃথক সংবাদ সম্মেলন

ঘুষের টাকা ফেরত চেয়ে খুলনা জেলা পরিষদের মজুদ সহকারী কাকুলীর বিরুদ্ধে আইনি নোটিশ

স্বতন্ত্র পে-স্কেল, ঝুঁকি ও ওভারটাইম ভাতা চায় পুলিশ

কেশবপুরে অবৈধ ২ ক্লিনিক সিলগালা

সাতক্ষীরায় নতুন কুঁড়ি স্পোর্টসের পুরস্কার বিতরণ

মিরাজের ৫ উইকেটে বাংলাদেশের লিড, ৩৮৬ রানে অলআউট পাকিস্তান

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ঘের কর্মচারীর

১০

শপথ নিয়েই ২০০ ইউনিট ফ্রি বিদ্যুতের ঘোষণা বিজয়ের

১১

গুমের মামলা দিয়ে হয়রানির অভিযোগ

১২

কেশবপুরে পাকা ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক

১৩

কয়রায় সুপেয় পানির দাবিতে মানববন্ধন

১৪

গোল-অ্যাসিস্টে জাদু দেখিয়ে ‘সেঞ্চুরি’ করলেন মেসি

১৫

বিশ্ব মা দিবস আজ

১৬

ভোরে উঠুন, সুস্থ থাকুন

১৭

প্রতিশ্রুতি বাস্তবায়নে নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

১৮

সকালে শুরু পুলিশ সপ্তাহ, শেষ মুহূর্তে পদক প্রদান স্থগিত

১৯

হাসনাত আবদুল্লাহ মব করে শেখ মুজিবের বাড়ি ভেঙেছে : সাঈদ খান

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705